চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে দিবসে অনন্ত জলিলের গার্মেন্টস খোলা, শ্রমিকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহান মে দিবসেও অভিনেতা অনন্ত জলিলের এজেআই গ্রুপের গার্মেন্টস খোলা রেখে শ্রমিকদের কাজ করানোর প্রতিবাদে কয়েক হাজার শ্রমিক ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ সাভার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ।

শ্রমিকদের অভিযোগ, তিনদিন হাজিরা কাটা হবে এমন ভয় দেখিয়ে তাদের সরকারি ছুটির দিনেও কারখানায় আসতে বাধ্য করা হয়েছে।

মে দিবসেও কারখানা খোলা বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ জানান, কেবল এজেআই গ্রুপই নয়, এদিন এই শিল্পাঞ্চলে আরো ৫টি কারখানা খোলা রাখা হয়েছে।

শ্রমিক বিক্ষোভের খবরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বিক্ষোভরত অবস্থায় দেখে। সড়কে অবস্থান নেয়া শ্রমিকরা মালিকের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে নানা তথ্য দিতে থাকলে লাঠি হাতে তেড়ে আসে আরেকদল শ্রমিক। এরপরে সেখানে দু’দল শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও লাঞ্ছিত হন।

খবর পেয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Reneta

এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। তার পক্ষে গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা জাহিদুল হাসান মীর জানান, করোনাভাইরাসে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) তৈরির জন্য শ্রমিকদের কারখানায় আনা হয়েছিলো। শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক নন, এটা বোঝার সাথে সাথেই তারা কারখানায় ছুটি ঘোষণা করেছেন।

ক্রমাগত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাভার ও আশুলিয়ায় সকল কারখানা বন্ধের সুপারিশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে শ্রমিকদের জটলা এড়াতে সাভারে বাতিল করা হয়েছে মে দিবসের সকল কর্মসূচি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলশ্রমিকদের বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT