রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টের ফাইনালে ভারতকে ফাইনালে হারিয়ে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিলেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও সুলতানা নিশা জুটি।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে বাংলাদেশ।
এর আগে মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন রোমান সানা-নাসরিন আক্তার জুটি। ফলে এই নিয়ে আসরে দুটি স্বর্ণ জিতল বাংলাদেশ।
আর্চারির রিকার্ভে মেয়েদের এককে হবে অল বাংলাদেশ ফাইনাল। সেখানে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। কোয়ার্টার ও সেমিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশের সোনা ও রুপা জয় নিশ্চিত করে ফাইনালে পা রেখেছেন দুজনে। এই ইভেন্টে নাসরিন জিতলে তিনটি স্বর্ণপদক তার গলায় ঝুলবে।







