চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের কোচিংয়ে ডলার মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ডলার মাহমুদের ছবি, ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার মাহমুদ খেলা ছেড়ে কোচিংয়ে নাম লিখিয়েছেন খুব বেশিদিন হয়নি। এক মৌসুম আগে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের পেস বোলিং কোচ হিসেবে নতুন ভ্রমণ শুরু করেন। অল্পদিনের ব্যবধানে তার ডাক চলে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

অনূর্ধ্ব-১৯ নারী দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করতে চলেছেন ৩২ বছর বয়সী সাবেক পেস বোলিং অলরাউন্ডার। ১২ ফেব্রুয়ারি সিলেটে ৩৪ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ দল গঠনের প্রস্তুতি ক্যাম্প।

ডলারের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়েছিল মাত্র ২০ মাস। টাইগারদের লাল-সবুজ জার্সিতে খেলেছেন ৭ ওয়ানডে। সবশেষ ম্যাচ ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিসিবির কোচিং কোর্স করার মাধ্যমে ক্রিকেটকে বিদায় জানান।

জানুয়ারিতে হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু করোনার ধাক্কায় তা পিছিয়েছে প্রায় একবছর। আগামী ডিসেম্বরে মেয়েদের প্রথম এই বয়সভিত্তিক বিশ্বকাপটি আয়োজন করবে বাংলাদেশ।

সিলেটের ক্যাম্পে প্রধান কোচ দীপু রায় চৌধুরী। তার সহকারী হিসেবে আরও থাকছেন তরুণ কোচ নাসিরউদ্দিন ফারুক ও অভিজ্ঞ রুহুল আমিন।

কিছুদিন আগেই জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ হয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স। সিলেটে সালমা-রুমানাদের একমাসের প্রস্তুতি ক্যাম্প তিনিই পরিচালনা করেছেন। নির্বাচক হিসেবে মঞ্জুরুল ইসলামেরও প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সেটি।

ট্যাগ: আইসিসিবিসিবিমেয়েদের বিশ্বকাপ-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড পেলেন রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম

পরবর্তী

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

পরবর্তী
সংস্কৃতি প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ভোলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্পাদক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি সুমন-সম্পাদক তাপসী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT