পরিবেশ

ভৈরব নদের দুই পাড়ের মাটি চুরি

ভৈরব নদের দুই পাড়ের মাটি চুরি

মেহেরপুরের ভৈরব নদের দুই পাড়ের মাটি প্রকাশ্যে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের নজরদারীর মধ্যেও ঠেকানো যাচ্ছে না মাটি চুরি। এতে নদ ভরাট হয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

চুরি ঠেকাতে দুই পাড়ে বনায়ন করে নদ শাসন করার কথা বলছেন পরিবেশবিদরা।

মেহেরপুরে মৃতপ্রায় ভৈরব নদ খননের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এতে নাব্যতা ফিরে এসেছে, বেড়েছে মাছের উৎপাদন। কিন্তু খনন শেষ হওয়ার পর থেকে পার্শ্ববর্তী জমি মালিক এবং প্রভাবশালীরা নদ পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। তবে, জামি ব্যবহার উপযোগী করতে মাটি সরানোর কথা বলছেন মালিকদের কেউ কেউ।

এভাবে মাটি কাটা হলে নদ আবারো ভরাট হয়ে যাবে। তাই দু’পাড়ে বনায়নের তাগিদ দিলেন পরিবেশবিদ এনামূল আযীম।
মাটি কাটা রোধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মাটি কাটা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলছেন স্থানীয় সংসদ সদস্য।

আরও দেখুন গোলাম মোস্তফার ভিডিও রিপোর্ট:

বিষয়:নদ পরিবেশবিদ ভৈরব মাটি মেহেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…