চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে কৃষককে কুপিয়ে হত্যা

গোলাম মোস্তফা গোলাম মোস্তফা
১:০৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
অপরাধ, জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাদেক আলী (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, ২৪ বিঘা জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের গাফ্ফার আলী গ্রুপ ও একই গ্রামের মতিয়ার রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিলো। শুক্রবার সকালে হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার মাঠে দুইপক্ষ জমি দখল করতে গিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আব্দুল গাফ্ফার পক্ষের একজন কৃষক সাদেক আলী নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

গাংনী থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, তামাকের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাংনীমেহেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT