ক্রিকেট

মেহেদীর পর মোস্তাফিজের আঘাত

মেহেদীর পর মোস্তাফিজের আঘাতের দৃশ্য, ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে একজন ক্রিকেটার বল ছুঁড়ে মারছেন, অন্য একজন ব্যাটসম্যান প্রস্তুত, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মেহেদী হাসান। পরের ম্যাচে সাফল্য পেলেন নিজের দ্বিতীয় ওভারে। অফস্পিনার সাজঘরে পাঠান অস্ট্রেলিয়া ওপেনার অ্যালেক্স ক্যারিকে (১১)।

পাওয়ার প্লে’র শেষ ওভারে জশ ফিলিপকে (১০) বোল্ড করে ব্রেক থ্রু এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে সফরকারীরা ‍তুলতে পেরেছে ৩২ রান।

প্রথম ম্যাচে ১৩১ রান করেও জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বদলেছে উইকেট। খেলা হচ্ছে তিন নম্বর উইকেটে। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল পাঁচ নম্বর উইকেটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান। মিচেল মার্শ ২৯ ও হেনরিকস ১২ রানে অপরাজিত রয়েছেন।

বিষয়:ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…