স্পোর্টস

মেসি-সুয়ারেজের কাজ একাই করলেন নেইমার

মেসি-সুয়ারেজের কাজ একাই করলেন নেইমার

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

মেসি-সুয়ারেজ ছিলেন না, ভাবা হচ্ছিলো ন্যু ক্যাম্পে ৬ গোল হজম করার শোধ এবার হয়তো নিতে পারবে অ্যাথলেটিকো বিলবাও। কিন্তু নেইমার যে রয়ে গেছেন!

বার্সেলোনার পক্ষে গোলের সূচনা করেন মেসির বদলি হিসেবে দলে জায়গা পাওয়া মুনির এল হাদ্দাদি অন্যটি আসে নেইমারের পা থেকে।

তবে মাঠ দখলে কাতালানদের প্রথম দিকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। যদিও নেইমারে সাওয়ার বার্সাকে গোলে জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

১৮ মিনিটে রাকিতিচের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্বাগতিকদের হতাশা উপহারদের মুনির।

৬ মিনিটের বাদেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। লাপোর্তোর ভুলে বল পেয়ে যান নেইমার। গোলরক্ষক কিছুটা এগিয়ে এসে বিপদ মুক্ত করার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তাকে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান ব্রাজিলিয়ান এ ফুটবল সেনসেশন।

৮৯ মিনিটে বিলবওিয়ের পক্ষে সান্তনা সূচক গোলটি করেন ফরোয়ার্ডার আদুরি।

এ জয়ে কোপা দেল রের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো বার্সেলোনা।

বিষয়:কোপা দেল রে বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…