স্পোর্টস

মেসি-রো্নালদোর সিংহাসন শীঘ্রই দখল করবেন নেইমার

মেসি-রো্নালদোর সিংহাসন শীঘ্রই দখল করবেন নেইমার

পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বে রাজত্ব করা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে শীঘ্রই নেইমার পেছনে ফেলবেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রাক্তন কোচ লুইস ফিলিপে স্কলারি।

নেইমার আগামী দুই বছরের মধ্যে রোনালদো ও মেসিকে সিংহাসনচ্যুত করবেন জানিয়ে স্কলারি বলেন, ইতিমধ্যে ব্রাজিলিয়ান তারকা সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

স্কলারি বলেন: রোনালদো ও মেসি সব সময় হাড্ডাহাড্ডি লড়াই করে। তাদের লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে। তবে দুই বছর পর আমি নেইমারকেও সেখানে দেখব। সম্ভবত ইতিমধ্যে সে রোনালদো ও মেসিকে সিংহাসনচ্যুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগামী দুই বছরের মধ্যে রোনালদো ও মেসিকে পেছনে ফেলবে সে। কারণ আমার কোচিং ক্যারিয়ারে হাতেগোনা যে কয়জন সেরা খেলোয়াড় পেয়েছি তার মধ্যে নেইমার অন্যতম।

নেইমার বর্তমানে ফুটবল লিজেন্ড মেসির সঙ্গে বার্সার হয়ে মাঠ মাতাচ্ছেন।

 

 

 

বিষয়:স্কলারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…