চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোকে টপকে ফিফার বর্ষসেরা লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

রবার্ট লেভান্ডোভস্কির হয়ত আক্ষেপ থাকবে, করোনার জন্য এবার যে বাতিল হয়ে গেছে ব্যালন ডি’অর। ইউরোপ সেরার সোনালী ট্রফিটার বড় দাবিদার ছিলেন তিনি। পোলিশ তারকার সেই অপ্রাপ্তিতে প্রলেপ হয়ে এলো ফিফা বর্ষসেরা। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো ফরোয়ার্ডের হাতে উঠেছে ২০২০ সালের ‘দ্য বেস্ট’ ট্রফি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে টপকে এবারের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ ট্রফি জিতেছেন লেভান্ডোভস্কি। ফ্রান্স ফুটবল থেকে আলাদা হওয়ার পর সবশেষ চার বছরে তিনবার সম্মানজনক পুরস্কারটি ভাগাভাগি করেছেন দুই মহাতারকা এলএম টেন ও সিআর সেভেন। তাদের রাজ্যে হানা নতুন বর্ষসেরা ‘লেভা’র।

করোনার কারণে সুইজারল্যান্ডের জুরিখে এবারের বর্ষসেরার অনুষ্ঠান হয়েছে ভার্চুয়ালি। তবে ৩২ বছর বয়সী পোলিশ তারকার হাতে সেরার পুরস্কারটি তুলে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই। বৃহস্পতিবার রাতে জুরিখে ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও ডাচ কিংবদন্তি রুড খুলিতের উপস্থাপনায় হয়েছেন বর্ষসেরার অনুষ্ঠান।

বায়ার্ন মিউনিখের ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ের পেছনে গত মৌসুমে বড় ভূমিকা রেখেছেন লেভান্ডোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে করেছেন ৫৫ গোল। যার ৩৪টি বুন্দেসলিগায়, ১৫টি চ্যাম্পিয়ন্স লিগে।

অন্যদিকে সেরা তিনে রোনালদো ও মেসির জায়গা পাওয়া নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ২০০৮ সালের পর ২০১৯-২০ মৌসুমে একটিও শিরোপা জিততে পারেনি মেসির বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের কাছে বিধ্বস্ত হয়েছে ৮-২ গোলে। দশ বছর পর গত মৌসুমেই প্রথম ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি রেকর্ড ছয়বারের বর্ষসেরা আর্জেন্টাইন মহাতারকা। বলার মধ্যে লা লিগার সর্বোচ্চ গোলের পিচিচি ট্রফিটা পেয়েছেন গত বছরের ‘দ্য বেস্ট’ মেসি।

রোনালদোর জুভেন্টাসও চ্যাম্পিয়ন্স লিগে আহামরি পারফরম্যান্স করেনি গত মৌসুমে। তিনি কেবল সিরি আ জিতেছে তুরিনের ক্লাবটির হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের বর্ষসেরা রোনালদো অবশ্য ছিলেন নিজের মতোই, করেছেন ৩১ গোল। যা ইতালিয়ান লিগটির গতবারের দ্বিতীয় সর্বোচ্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফা দ্য বেস্ট ২০২০মেসিরবার্ট লেভান্ডোভস্কিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT