চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি রাশিয়ায় পা রাখবেন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপে নিয়ে গেছেন। কোথায় ফুরফুরে মেজাজে বিশ্বকাপ খেলতে যাওয়ার পরিকল্পনা করবেন লিওনেল মেসি, উল্টো প্রাণনাশি ভয়ে তার এখন রাশিয়ায় যাওয়া নিয়েই জেগেছে শঙ্কা! জঙ্গি গোষ্ঠী আইএসের পোস্টারে মেসির রক্তাক্ত ছবি প্রকাশ হওয়ার পর অধিনায়কের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জেঁকে বসেছে খোদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কর্তাদের মনেও।

জীবনের প্রতি হুমকি থাকলে ছাপ পড়বে খেলায়। আর আর্জেন্টিনার মলিন খেলা মানে রঙ হারাবে বিশ্বকাপ। তাই আর্জেন্টিনা বিশেষ করে মেসির জোরদার নিরাপত্তার আশ্বাস দিচ্ছে রাশিয়া। দেশটিতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্ডো লাগারিও টিওয়াসিস্পোর্টসকে জানিয়েছেন এমন তথ্যই।

‘ছবিতে দেওয়া বার্তা স্পষ্ট। তাই মেসি এবং তার পরিবারের প্রতি আমাদের সমর্থন আছে এবং থাকবে। কারণটা খুবই ভয়ঙ্কর। মেসিই একমাত্র ব্যক্তি যাকে উদ্দেশ্য করে পোস্টার ছাপানো হয়েছে।’ আর্জেন্টিনার রাষ্ট্রদূত তৎপরতার শুরুর চিন্তাটা তুলে ধরেছেন এভাবে।

‘আমার কোন সন্দেহ নেই যে রাশিয়ান সরকার, রাশিয়ান ফুটবল ফেডারেশন থেকে বিশ্বকাপে খেলতে আসা দলগুলো, সমর্থক, সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে। আমি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি।’ রিকার্ডো পরে জানালেন, আইএসের পোস্টার বার্তাকে যে গুরুত্বসহকারেই নিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশটি সেটিও।

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে দেশকে বিশ্বকাপে তুলেছেন মেসি। এখন বাকি সময়গুলোতে সুযোগ নিজেদের ঝালিয়ে নেয়ার। সে লক্ষ্যেই রাশিয়ার বিপক্ষে ১১ নভেম্বর প্রীতি ম্যাচ খেলতে দেশটি সফর করবে আর্জেন্টিনা।

সেই ম্যাচে নিজ দেশের খেলোয়াড়রা সর্বোচ্চ নিরাপত্তাই পাবেন বলে বিশ্বাস লাগারিওর, ‘বলতে গেলে আমাদের বিশ্বকাপ এখনই শুরু হয়ে যাচ্ছে। আমাদের শান্ত থাকতে হবে। আইএসের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো। আমি শুধু বলতে চাই আর্জেন্টিনা ভয়-ভীতিহীন ভাবেই রাশিয়ায় খেলতে আসবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনারাশিয়া বিশ্বকাপলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকটে চরমপন্থা আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা

পরবর্তী

অস্ত্রোপচারের পর মঞ্চে ফিরছেন সেলেনা গোমেজ

পরবর্তী
সেলেনা গোমেজ

অস্ত্রোপচারের পর মঞ্চে ফিরছেন সেলেনা গোমেজ

থাইল্যান্ডের প্রয়াত রাজার রোল মডেল ছিল বাংলাদেশ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT