ফুটবল

মেসি যখন ‘ছাগল’

মেসি যখন ‘ছাগল’

মেসির হ্যাটট্রিকে লা লিগা শিরোপা জেতার পর তার সঙ্গে তুলনা করা হচ্ছে ‘ছাগলের’। এলএম টেনের হ্যাটট্রিকে জয় নিশ্চিত হওয়ার পরই বার্সেলোনার অফিসিয়াল টুইটারে লেখা হয়, ‘মেসির হ্যাটট্রিকে লা লিগা জয়’।

পরে ছাগলের ইমোজি ব্যবহার করে লেখা হয়, ‘আজ ইমোজিটা প্রচুর ব্যবহৃত হবে।’ তারপর থেকে মেসির সমর্থকরা তাদের টুইটারে ‘ছাগলের ইমোজি’ টুইট করতে থাকেন।

হঠাৎ কেন মেসির সঙ্গে ‘ছাগলের’ ইমোজি জুড়ে দেয়া হল? এই প্রশ্নে যখন ঘুরপাক খাচ্ছে সবাই। তখন এর উত্তর পাওয়া গেল। গোট বা জিওএটি (GOAT) হল গ্রেটেস্ট অফ অল টাইম-এর সংক্ষিপ্ত রূপ।

ফুটবলে মেসি ছাড়া টেনিসে মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামসের সমর্থকরাও তাকে এই নামে ডেকেছেন।মেসি যখন ‘ছাগল’

শিরোপা নির্ধারণী ম্যাচে মেসির তিন গোল দেখার পর তাকে নিয়ে নতুন করে বন্দনায় মেতেছে নেট দুনিয়া। তবে ছাগলের ইমোজি দিয়ে অভিনন্দন জানানোটা একেবারে অভিনবই বলছেন সবাই।

বিষয়:বার্সেলোনা লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…