চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমার থাকলেও জিদানের সেরা দলে নেই রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অতীত ও বর্তমানের ফুটবলারদের নিয়ে জিনেদিন জিদান তার পছন্দের বিশ্ব দল গড়েছেন। যে দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদে ফরাসি কিংবদন্তির ‘প্রিয়’ শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জিদান পছন্দের দলে রেখেছেন বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসিকে। এমনকি তার দলের আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সায় মেসির সাবেক সতীর্থ নেইমারও।

জিদানের পছন্দের ফুটবলারের মোট সংখ্যা ১৭। সেখান থেকেই সেরা এগারো বেছে নেয়ার পক্ষপাতী তিনি। তার পছন্দের দলে ফ্রান্স ও ব্রাজিলের ফুটবলাররা দলে ভারী। সাত জনকে তিনি বেছেছেন ব্রাজিল থেকে।

চীনের এক সংবাদমাধ্যমে নিজের স্বপ্নের দল বাছতে বসে গোলকিপার হিসেবে বেছে নেন ফরাসি জাতীয় দলে তার সাবেক সতীর্থ ফ্যাবিয়েন বার্থেজকে। ডিফেন্স সাজিয়েছেন জার্মান সেন্ট্রাল-ব্যাক কার্লহাইঞ্জ ফর্স্টে, ব্রাজিলের কার্লোস মোজার, লরাঁ ব্লাঁ ও রিয়াল মাদ্রিদের সার্জি রামোসকে নিয়ে।

লেফট ব্যাকের জায়গায় তার পছন্দের তিন ফুটবলার পাওলো মালদিনি, রবার্তো কার্লোস ও মার্সেলো। রাইটব্যাকে কাফু এবং দানি আলভেজ।

জিদান জানিয়েছেন, মাঝমাঠে তার খুবই পছন্দের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা, ক্লদ মাকেলেলে ও লুকা মদ্রিচ। মিডফিল্ডার হিসেবে অবশ্য জিদান নিজেকে নিজের দলে রেখেছেন। আর আক্রমণে এই ফরাসি কিংবদন্তির পছন্দ ব্রাজিলের বড় রোনালদো, নেইমার ও মেসি।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজিনেদিন জিদানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামঞ্জুর দিয়ে শুরু শেষ দিনের আপিল শুনানি

পরবর্তী

ভূমিকম্প সচেতনতায় নির্মিত হলো নাটক

পরবর্তী

ভূমিকম্প সচেতনতায় নির্মিত হলো নাটক

গাইবান্ধা-৩ আসন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন

৩২ জেলায় নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT