চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি জাদুতে বার্সার জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ন ০৬, মে ২০১৫
স্পোর্টস
A A

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে নেইমারের এক গোলে ফাইনালের পথে এগিয়ে রইলো বার্সা।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। ক্লাব ছাড়ার পর এই প্রথম ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে। ডাগ আউটে বসে দেখলেন শিষ্য মেসির জাদুকরী ফুটবল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। বাধ্য হয়েই বায়ার্নকে রক্ষণাত্মক ফুটবল খেলতে হয়েছে।একের পর এক আক্রমণে দিশেহারা ছিল বায়ানের্র ডিফেন্স। সুয়ারেজ-নেইমার সুযোগগুলো কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো কাতালানরা।

বায়ার্ন গোলকিপার নয়্যারের অসাধারণ কয়েকটি সেভে প্রথমার্ধ্য গোলশূণ্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরো বেশি আক্রমণাত্মক খেলা খেলতে শুরু করে বার্সা। ৭৭ মিনিটে আলভেজের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে মেসির নেয়া শটে একরকম বোকা বনে যান নয়্যার। গোল আনন্দে মাতে গোটা গ্যালারি ।

তিন মিনিট পর ৩০ গজ দূর থেকে বল পেয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলতো চিপে আরো একবার গ্যালারি মাতান এই আর্জেন্টাইন সুপারস্টার। ৯০ মিনিট পর যোগ করা সময়ে মেসির পাসে দুর্দান্ত ফিনিশে বায়ার্ন জালে বল জড়ান নেইমার।

সাবেক কোচ গার্দিওলা ম্যাচের আগে বলেছিলেন মেসিকে সামলানো অসম্ভব। তবে বায়ার্ন গোলরক্ষক নয়্যার টুইট করে বলে দিয়েছিলেন মাঠে মেসি নয় তিনিই বস। তবে শেষ পর্যন্ত জয় কিন্তু মেসিরই। বড় এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথটা বেশ সহজই হয়ে থাকলো কাতালানদের জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনেইমারবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬

এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে ইতালির, কী সেই সমীকরণ?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT