ফুটবল

মেসির ৬০০

মেসির ৬০০

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০তে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বার্সেলোনা। বুধবার রাতে লিওনেল মেসি জোড়া ও লুইস সুয়ারেজ একটি গোল করেছেন। দ্বিতীয় গোলটি বার্সা জার্সিতে মেসির ৬০০তম গোল।

কাতালান জায়ান্টদের হয়ে ২০০৫ সালে, ১৪ বছর আগের এইদিনে গোলের খাতা খুলেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জোড়া গোলের রাতে ছুঁয়ে ফেললেন অনন্য মাইলফলক।

ম্যাচের ২৬ মিনিটে উৎসবের শুরু করেন সুয়ারেজ। মধ্যবিরতির পর ফিরে ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটি আনেন মেসি। সুয়ারেজের শট বারে লেগে ফিরে এলে বুক দিয়ে নামিয়ে জালে ঠেলে দেন বার্সা অধিনায়ক।মেসির ৬০০

পরে ৮২ মিনিটে আবারও মেসি ঝলক। এবার চোখ ধাঁধানো এক ৩০ গজী ফ্রি-কিকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে লিভারপুলকে ছিটকে দেন মেসি।

দ্বিতীয় গোলটি চলতি চ্যাম্পিয়ন্স লিগে মেসির ১২তম, আর আসর সর্বোচ্চ। এটি বার্সার জার্সিতে ফুটবল জাদুকরের ৬০০তম গোলের মাইলফলকও।

বিষয়:বার্সেলোনা লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…