চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির রাতে রোনালদোও খালি হাতে ফিরলেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পুরস্কার দেয়ার আগেই সবার মোটামুটি জানা হয়ে গিয়েছিল, লিওনেল মেসির হাতে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর উঠছে। কানকথা, চিরপ্রতিদ্বন্দ্বীর উল্লাস দেখার জন্য ফ্রান্সমুখো হননি ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিতে অবশ্য একদমই অলস কাটেনি জুভেন্টাস ফরোয়ার্ডের সময়। মেসির উজ্জ্বল রাতে পর্তুগিজ মহাতারকার হাতেও উঠেছে একটি পুরস্কার।

সোমবার রাতে বিশ্ব ফুটবলের নজর যখন ব্যালন ডি’অর অনুষ্ঠানের দিকে, তখন সিরি আ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে মিলানে উড়ে গিয়েছিলেন রোনালদো। সঙ্গে ছিলেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও এজেন্ট হোর্হে মেন্ডেস।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের সঙ্গে ছিল রোনালদোর নামও। ভোটে তৃতীয় হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। মোটামুটি এক সপ্তাহ ধরেই ফিসফাস ছিল, মেসির হতে যাচ্ছেন এবারের ব্যালন ডি’অর জয়ী। তাই আর ওদিকে যাননি সিআর সেভেন!

কেন গেলেন না রোনালদো? -এমন এক প্রশ্নই সুপার এজেন্টখ্যাত হোর্হে মেন্ডেসকে করে বসেন সাংবাদিকরা। জবাবে রোনালদোর এজেন্ট দিয়েছেন ঝাঁজালো উত্তর, ‘ক্রিস্টিয়ানো রোনালদোই সর্বকালের সেরা আর সবাই সেটা জানে!’

মেন্ডেসের সঙ্গে সুর মিলিয়েছেন জুভেন্টাসের স্পোর্টস ডিরেক্টর ফ্যাবিও পারাতিচি। রোনালদোর ব্যালন ডি’অর জেতা উচিত ছিল মন্তব্য করে তার বক্তব্য, ‘আমরা সব সময়ই বলি যে এসব পুরস্কারের ক্ষেত্রে র‍্যাঙ্কিং বিবেচনায় আনা একটি তর্কসাপেক্ষ বিষয়।’

অন্যদিকে মেসির ষষ্ঠ ব্যালন ডি’অরের কল্যাণে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দিয়েছে বার্সেলোনা। সোমবারের আগে দুই দলের খেলোয়াড়দের ব্যালন ডি’অর সংখ্যাটা ছিল ১১টি করে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের কল্যাণে সেই সংখ্যাকে ১২তে নিয়ে গেছে বার্সা।

Reneta

বার্সা এবং রিয়ালের পর তৃতীয়স্থানে যৌথভাবে আছে এসি মিলান ও জুভেন্টাস। দুই দলের খেলোয়াড়রা ব্যালন ডি’অর জিতেছেন মোট ৮বার করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অরলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফ্যামিলি কার্ডের আবেদন করবেন যেভাবে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT