চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল করে উল্লাস করছেন, ফুটবল মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইতিমধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুম। রোববার লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযানে ধাক্কা খেয়েছে লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি। ৩-০তে হারের ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসিও। তবে নতুন মৌসুমে কিংবদন্তি মেসির সামনে সুযোগ রয়েছে বেশ কিছু রেকর্ড ভাঙার।

এমএলএসের ইতিহাসে পাঁচজন খেলোয়াড় দুটি গোল্ডেন বুট জিতেছেন, কিন্তু তাদের কেউই টানা দুই বছর জিততে পারেননি। দুটি গোল্ডেন বুট জিতেছেন প্রেকি, টেলর টুয়েলমান, জেফ কুনিংহাম, ক্রিস ওন্ডোলভস্কি ও ব্রাডলি রাইট-ফিলিপস। গত মৌসুমে ২৯ গোল করে এই পুরস্কার জিতেছিলেন মেসি। এবার মেসির সামনে সুযোগ ইতিহাস গড়ে টানা দুটি গোল্ডেন বুট জেতার।

এমএলএস ইতিহাসে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড় হলেন ডিয়েগো ভ্যালেরি। ২৮৮ ম্যাচে ৯৩ গোল করেছিলেন তিনি। অন্যদিকে মেসির বর্তমান গোলসংখ্যা ৫৭। ভ্যালেরিকে ছুঁতে আরও ৩৬ গোল করতে হবে তাকে। ২০২৬ সালে এই রেকর্ড ভাঙতে মেসিকে কিছুটা কষ্ট করতে হবে, কিন্তু এটা অসম্ভব নয়।

এদিকে ইন্টার মিয়ামির শীর্ষ গোলস্কোরার হয়েছেন মেসি। এমএলএসে ৫০ গোল ও ২৮ অ্যাসিস্ট তার। এই মৌসুমে ক্লাব ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ লিগ গোলে (গোল ও অ্যাসিস্ট মিলে) অবদান রাখতে পারেন মেসি। মানে এই কীর্তি গড়তে আরও ২২ গোলে অবদান রাখতে হবে।

ইন্টার মিয়ামির হয়ে লিগে এখন পর্যন্ত দুটি হ্যাটট্রিক করেছেন মেসি। বর্তমান রেকর্ডধারী জোসেফ মার্টিনেজের চেয়ে পাঁচটি পেছনে এই আর্জেন্টাইন। শেষবার মেসি এক পঞ্জিকাবর্ষে পাঁচ হ্যাটট্রিক করেছিলেন ২০১৮ সালে, বার্সেলোনার হয়ে। এই বছর এমএলএসে সেই ফর্ম ফেরাতে পারলে মার্টিনেজকে চ্যালেঞ্জ করতে পারেন এলএমটেন।

Reneta

গত দুটি এমএলএস মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার এই পুরস্কার জেতেন তিনি। আর কেবল একজন দুইবার এই পুরস্কার পেয়েছেন, প্রেকি (১৯৯৭ ও ২০০৩)। মেসি যদি এটি টানা তৃতীয় বছর জেতেন, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডস পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনামিয়ামিমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT