চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফিটনেসে সমস্যা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দুর্দান্ত গতিতে ছুটতে থাকা বার্সেলোনা হঠাতই যেন ছন্দপতনে। ট্রেবলে চোখ রাখা দলটি একের পর এক পরীক্ষায় আটকে যাচ্ছে। সবশেষ তিন ম্যাচে জয় নেই। ঠিক এই সময়টাতে চোটের সঙ্গে লড়ছেন প্রাণভোমড়া লিওনেল মেসি। রোববার রাতে তো মেসি ফিরেও জয়ের মুখ দেখাতে পারেননি। তাহলে কি মেসির ফিটনেস প্রভাব ফেলছে ন্যু ক্যাম্পের হাসিতে?

কোচ আর্নেস্টো ভালভার্দে অবশ্য উড়িয়ে দিচ্ছেন বার্সা অধিনায়ককে ঘিরে ওঠা ফিটনেস বিতর্কের আলোচনা। জানালেন বিলবাও ম্যাচে পূর্ণ ফিট মেসিই খেলেছেন, ‘মেসি নিজের শতভাগ দিয়েই খেলেছে। পুরোপুরি ফিট বলেই খেলেছে। তার কিছু কঠিন সময় গেছে। তবে যখন খেলছে, তখন নিশ্চিতভাবেই সব ভালো বলেই খেলেছে।’

মেসির ফিটনেস নিয়ে শঙ্কার কথা আলোচনায় আসে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সা পয়েন্ট হারানোর পর। ম্যাচ গোলশূন্য ড্র হয়। লিগে টানা আট ম্যাচে গোল করা মেসিও জাল খুঁজে পাননি। এদিনই আবার অধিনায়ক শুরুর একাদশে ফিরেছিলেন চোট কাটিয়ে ওঠার পর।

শুরুর একাদশেই থাকলেন, আবার গোলও নেই, তাতেই আলোচনা ঊরুর সমস্যা থেকে পুরোপুরি সেরে ওঠেননি মেসি। ভালভার্দে সেই শঙ্কার আলোচনাটাই দূরে ঠেলে দিয়ে বললেন, দলের প্রাণভোমড়ার ফিটনেসে কোনো সমস্যা নেই।

মেসির ফিটনেসে কোনো সমস্যা না থাকুক, সেটা সবারই চাওয়া। বার্সার ছন্দে থাকা মেসিকে এই মুহূর্তে খুব দরকার। কোপা ডেল রের সেমিফাইনালে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্র করেছে দলটি। পরের লেগ বার্নাব্যুতে, প্রথম লেগে শেষ ৩০ মিনিট খেলা মেসিকে দ্বিতীয় লেগে খুব দরকার আসরের টানা চারবারের চ্যাম্পিয়নদের।

বিলবাওয়ের বিপক্ষে বার্সার পয়েন্ট হারানো, আর একই রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল পয়েন্টের পার্থক্য কমিয়ে এনেছে, লিগে নিরাপদ থাকতেও গোলমেশিন মেসিকে দরকার কাতালানদের। তার উপর আবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই। ৩১ বছর বয়সী মেসিকে চেনাছন্দে আসলেই খুব বেশি করে দরকার জায়ান্টদের।

Reneta

‘আমরা গত সপ্তাহে শীর্ষে ছিলাম, এই সপ্তাহে এখনও শীর্ষে, এবং আমার হিসাব যদি ভুল না হয়, আগামী সপ্তাহেও আমরা শীর্ষেই থাকব।’ বার্সেলোনা কোচের এমন আত্মবিশ্বাস অবশ্য ফিট মেসিকে ঘিরেই জাগার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT