চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘প্রথম’ গোলে ড্র নিয়ে ফিরছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ পূর্বাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চেলসির গোলমুখ খুলতে ৭৩০ মিনিট লেগে গেল লিওনেল মেসির। অবশেষে প্রথম গোল পেলেন এই প্রতিপক্ষের বিপক্ষে। মঙ্গলবার রাতের সেই গোলটিই বার্সার জন্য হয়ে উঠল মহামূল্যবান। আর্জেন্টাইন মহাতারকার একমাত্র গোলে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ড্র করে ফিরছে কাতালানরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সা। ২০০৬ সালের পর এই মাঠে বার্সার বিপক্ষে টানা অষ্টম ম্যাচে অপরাজিত থাকল ব্লুজরা। যার দুটি জয় ও বাকি ছয়টি ড্রতে নিষ্পত্তি হয়েছে ইংলিশ জায়ান্টদের পক্ষে। তবে হীরের মত দামি এক অ্যাওয়ে গোল পাওয়ায় ১৪ মার্চ ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগে খানিকটা এগিয়ে থেকেই নামবে স্প্যানিশ জায়ান্টরা।

উত্তাপের ম্যাচ প্রথম ৩০ মিনিট এগিয়েছে নিরুত্তাপভাবেই। বলের দখল নিয়ে স্বাগতিক রক্ষণে বারবার আটকে গেছে অতিথিরা। এরমধ্যেই প্রথম সুযোগটি পায় বার্সা। ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বলে লক্ষ্যভ্রষ্ট হেড করেন পাউলিনহো। ২৩ মিনিটে মেসিই বক্সে বল পেয়ে শট নিতে ভুলে যান!

পরে ম্যাচে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটা পায় স্বাগতিকরাই। ৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে উইলিয়ানের আচমকা বুলেট শট ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় বার্সা।

মূর্তিকারিগর

প্রথমার্ধে ক্রসবারই আরও একবার উইলিয়ানকে করেছে গোলবঞ্চিত। ৪১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেয়া শট আবারও ফিরেছে পোস্টে লেগে। দুই মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে এডেন হ্যাজার্ডের শট মাঠের বাইরে গেছে বারের উপর ছুঁয়ে। তাতে গোলহীনভাবেই শেষ হয় প্রথমার্ধ।

Reneta

দ্বিতীয়ার্ধে বার্সাকে স্তম্ভিত করে দেন উইলিয়ানই। ৬২ মিনিটে হ্যাজার্ডের বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ৭৫ মিনিটে লিওনেল মেসিকে আর বোতলবন্দী করে রাখতে পারেননি চেলসি ডিফেন্ডাররার। নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করার সময় আন্দ্রেস ইনিয়েস্তার কাছে বল হারিয়ে বসেন স্বাগতিক ডিফেন্ডার ক্রিস্টেনসেন। সুযোগে বল পায়ে বক্সে ঢুকে পড়েন বার্সা অধিনায়ক। বাড়িয়ে দেন মেসির দিকে। বাম পায়ের নিচু শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি আর্জেন্টাইন অধিনায়ককে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির চতুর্থ ও সব মিলিয়ে ৯৮তম গোল।

রাতের অন্য ম্যাচে বেসিকতাসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ১৬ মিনিটেই দশ জনের দল হয়ে পড়া বেসিকতাসের জালে থমাস মুলার ও রবার্ট লেভানডোভস্কি ২টি করে গোল করেছেন। ঘরের মাঠে অন্য গোলটি কিংসলে কোম্যানের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনা-চেলসিলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক লাফে বাড়লো এলপিজি’র দাম

এক লাফে বাড়লো এলপিজি’র দাম

এপ্রিল ৩, ২০২৬
নিহত মো. অন্তর, ছবি: সংগৃহীত।

তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT