চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘অভিষেক’ ম্যাচে বার্সার ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নতুন মৌসুমের অভিষেকটা সুখের হল না লিওনলে মেসির। চ্যাম্পিয়ন্স লিগে দল ও তার প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা।

অ্যাওয়ে ম্যাচে সাম্প্রতিক ফ্লপ-শো বজায় রাখল বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন লিগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।

লা লিগায় এখানো কোনো ম্যাচ খেলেননি। মৌসুমে প্রথমবার বার্সা জার্সিতে মাঠে নামেন। কিন্তু মাত্র ৩০ মিনিট খেলেছেন বার্সা অধিনায়ক। তবে এরমধ্যে বিশেষ সুবিধা করতে পারেনি। মেসিকে অবশ্য সুযোগ কাজে লাগাতে দেয়নি ডর্টমুন্ডের ডিফেন্ডাররা।

Banglabid

এদিন শুরুটা ভালো করে ডর্টমুন্ড। ম্যাচের প্রথম দশ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে বেশ কবার ভীতি ছড়ায় জার্মান দলটি। যদিও বারবার লক্ষ্যভ্রষ্ট হয় ডর্টমুন্ডের ফরোয়ার্ডরা। অন্যদিকে ধীরে ধীরে গুছিয়ে ওঠা বার্সেলোনা বরাবরের মতোই অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করলেও গোল করতে পারেনি।

প্রথমার্ধে অবশ্য এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। ২৫ মিনিটে সতীর্থের পাশ ডি-বক্সে পেয়ে মার্কো রিউস শট নিলেও পায়ে ঠেকিয়ে তা আটকে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

হতাশাজনক পারফরম্যান্সের মাঝে বিরতির কিছু আগে বড় একটা ধাক্কা খায় বার্সেলোনা। পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লেফট-ব্যাক জর্ডি আলবা। পরিবর্তিত হিসেবে মাঠে নামেন মূলত রাইট-ব্যাক হিসেবে খেলা সার্জিও রবের্তো।

Reneta

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। তবে লুইস সুয়ারেজের শট ঠেকিয়ে দেন ডর্টমুন্ডের গোলরক্ষক। এর কিছুপরেই গোল খেতে বসেছিল বার্সা। ডি-বক্সে স্যানচোকে ডিফেন্ডার নেলসন সেমেদোও ফাউল করলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। তবে রিউসের শট বাঁদিকে ঝাঁপিয়ে আটকে দেন টের স্টেগেন।

এরপর ম্যাচের ৭৫ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন জার্মান ফরোয়ার্ড রিউস। বার্সেলোনার রক্ষণে চাপ বাড়িয়ে কয়েক মিনিটের ব্যবধানে আরও দু’টি সুযোগ নষ্ট করে জার্মান দলটি।

লিগের গত দুই ম্যাচে ভিন্ন দু’টি রেকর্ড গড়া আনসু ফাতি এই ম্যাচে মাঠে নেমেই আরেকটি কীর্তি গড়েন। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলারের রেকর্ড এখন ফাতির। ৬০ মিনিটে তাকে বসিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ। চোট কাটিয়ে ফেরা অধিনায়কও পারেননি দলকে গোল উপহার দিতে।

‘এফ’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাগের সঙ্গে ঘরের মাঠে ১-১ এ ড্র করেছে ইতালির ইন্টার মিলান। আর ‘ই’ গ্রুপে নাপোলির মাঠে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়ার দল সলচবুর্গ ৬-২ গোলে উড়িয়ে দেয় বেলজিয়ামের হেঙ্ককে।

‘জি’ গ্রুপে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-১ গোলে জিতেছে জার্মানির লেইপজিগ। ফ্রান্সের লিওঁ ও রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের মধ্যে গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর ‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসির মাঠে ১-০ গোলে জিতেছে স্পেনের ভ্যালেন্সিয়া।। অন্য ম্যাচে ফ্রান্সের লিলেকে ৩-০ গোলে হারায় গতবারের সেমিফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT