চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসিকে কাছে পেলে জাপটে ধরবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মেক্সিকান দ্বিতীয় বিভাগের দল দোরাদোস ডে সিনালোয়ার কোচের দায়িত্ব নিয়ে এখন দেশটিতে আছেন ডিয়েগো ম্যারাডোনা। সেখানেই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মুখোমুখি হয়ে দিয়েছেন দারুণ এক সাক্ষাৎকার। যাতে উঠে এসেছে আর্জেন্টিনা, লিওনেল মেসি, রোনালদোকে নিয়ে নানা প্রসঙ্গ। ছিল রিয়াল মাদ্রিদ নিয়েও আলোচনা।

তুলে ধরা হল ম্যারাডোনার কথাবার্তা-

আপনি স্পেনে কোচিং করাতে চান?
অবশ্যই, তবে দীর্ঘ মেয়াদে। ডেকে এনে কয়দিন পর বরখাস্ত করা হবে এমন কোচিং করাতে ইচ্ছুক নই। দলটাকে আর্থিকভাবে বেশ ভারী হতে হবে এবং সবসময় জয়ের অভ্যাস থাকতে হবে। একজন কোচ হিসেবে আমার এখনও অনেককিছু শেখার আছে এবং এজন্য ম্যানচেস্টারে যেতে চাই এবং মরিনহোকে (হোসে মরিনহো, ম্যানইউর বর্তমান কোচ) অনেককিছু জিজ্ঞেস করতে চাই।

কেনো মরিনহো?
কারণ সে-ই সেরা।

পেপের (পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি কোচ) চেয়েও সেরা?
আমার কাছে মউ(মরিনহো) সেরা। আমি বলবো পেপের মেধা ইয়োহান ক্রুইফের কাছ থেকে ধার করা। আরও বলবো টিকি-টাকা গার্দিওলার আবিষ্কার নয়। এটা ছিল ক্রুইফের চিকন চিন্তার ফসল। আর পেপ যেকোনো খেলোয়াড়কে চাইলেই পায়। এই কারণেই টিকি-টাকা খেলা তাদের জন্য সহজ হয়ে যায়।

আপনার মনে হয় না মেসিকে নিয়ে আপনি যা বলেছেন তার প্রভাব অনেকদূর গড়াবে?
আপনি কী নিয়ে কথা বলছেন?

Reneta

আপনি যে বলেছিলেন মেসি নাকি ম্যাচের আগে ২০বার করে টয়লেটে যান?
সব মিথ্যা!

তাহলে আপনি মেসির সঙ্গে কোনো ঝামেলা চান না?
মেসি আমার খুব ভালো একজন বন্ধু। আর বন্ধুদের সম্পর্কে আমি সবার সামনে খুব একটা মুখ খুলি না। আমাকে যদি এ নিয়ে কথা বলতেই হয়, তাহলে সেটা তার সামনেই বলবো, আলাদা সাক্ষাৎকারে নয়। লিও সম্পর্কে যদি বলি তাহলে বলবো সে সবার থেকে আলাদা। কোনো খেলোয়াড় যদি ২০বার করে টয়লেটে যায়, এরপরও মেসিকে ইঙ্গিত করবো না। উল্টোভাবে, লিও’র কাছে ২০১০ বিশ্বকাপে আমি যা চাইতাম সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। শুধু বলবো লিও’র সঙ্গে আমার সম্পর্কটা শর্তহীন।

তাহলে মেসিকে ভালোবাসেন?
মেসির জন্য ভালোবাসা, স্নেহ, শান্তি সবকিছু। আর মেসির সঙ্গে যদি দেখা হয় তাকে জাপটে ধরবো। কারণ অনেকদিন তার সঙ্গে দেখা হয় না।

আপনি মেসির সঙ্গে এনিয়ে কথা বলেছেন?
মেসি বার্সেলোনাতে যোগ দেয়ার পর থেকে তারা সবসময় আমাদের দুজনের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে চেয়েছে।

কারা? কেনো?
আমি জানি না কেনো যে লিও আর আমাকে নিয়ে সবার একটা সন্দেহ থাকেই। যেমন উদাহরণ দেই- লিও’কে রোনালদিনহোর সঙ্গে তুলনা করা হয়। বার্সেলোনায় রোনালদিনহোর অবদান থাকা সত্ত্বেও কেনো জানি সবাই ওকে ভুলে গেছে। বার্সেলোনার জন্য অবশ্য এটাই স্বাভাবিক। কারণ তারা তাদের কিংবদন্তিদের খুব সহজে ভুলে যায়। রিভালদোর কথা ধরুন, সে যে অ্যাটলেটিকোর বিপক্ষে মাঝ মাঠ থেকে গোল করল কিংবা ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাথার উপর দিয়ে লাথি মেরে গোল করল, কেউ কী তাকে মনে রেখেছে? আপনি জানেন বার্সার সংবাদমাধ্যম কেমন। তারা সবসময় লিও আর আমার মাঝে ঝগড়া লাগানোর পাঁয়তারা করতেই থাকে। তবে আমি আর মেসি একসঙ্গে খাবো, একসঙ্গে ফুটবল-টেনিস খেলবো এবং আমরা খুশি থাকবো।

আচ্ছা, এ বিষয়টা নিয়ে শেষে যদি বলি আপনি হয়তো টয়লেট বিষয়টা দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে আগের প্রজন্মের মতো মেসির নেতৃত্বগুণ নেই?
এটা সম্পূর্ণ অর্থহীন যে, একজন খেলোয়াড়কে খেলার ধরণ পরিবর্তন করতে বলা। লিও’কে ধরুন বলা হল যে, রাইট ব্যাকে খেলতে। তারপর তাকে দেখা যে সে কয়টা বল মিস করল। আমি তাকে ভালোবাসি। ২০১০ বিশ্বকাপে জার্মানির কাছে ৪-০ গোলে হারের পর তাকে ড্রেসিংরুমে কাঁদতে দেখেছি। খেলোয়াড়রা অনেকেই আর্জেন্টিনার টিকিট আগেই কেটে রেখেছিল। কিন্তু লিও সেটা করেনি। সে সঠিক কাজটাই করেছিল। সে জন্যই আমি তাকে গোসলের সময় কাঁদতে দেখেছি।

আপনার কী মনে হয় মেসি আবারও জাতীয় দলে ফিরবেন?
আমার মনে হয় সে ফিরবে। আমরা জানি, আমরা সেই ধরনের খেলোয়াড়, যারা খেপে গিয়ে ওয়ালে ঘুষি মারি না।

আপনি স্কোলনিকে আর্জেন্টিনার কোচ করায় তার সমালোচনা করে বলেছিলেন যে, তার অভিজ্ঞতা কম। আপনার কী মনে হয় না সোলারিকে কোচ করে রিয়াল একই পরিস্থিতি সৃষ্টি করেছে?
আমি কেবলমাত্র উভয় ক্ষেত্রেই বলব যে, তাদের পেছনে যথেষ্ট সমর্থন নেই। যাইহোক, তারা কেবল আর্জেন্টিনা ফেডারেশন সভাপতি ও রিয়াল মাদ্রিদের সভাপতির সমর্থন পেয়েছে। তবে মনে করি না তারা দীর্ঘদিন ধরে এখানে থাকতে পারবে। প্রত্যেক কোচেরই একটি সময়-কাল আছে এবং তারা বেশিদিন টিকতে পারবে না।

তাহলে জিদান সম্পর্কে কী বলবেন?
কোচের মেয়াদকাল নিয়ে কথা বলতে গিয়ে যদি জিদানের সঙ্গে স্কোলনি এবং সোলারির তুলনা করেন তাহলে তো হবে না। জিদানের বিষয়টা ব্যতিক্রম।

ম্যারাডোনা সম্পর্কে কী বলবেন? তার কী রিয়ালে কোচ হওয়ার সম্ভাবনা আছে?
এমনটা হলে আমারই ভালো লাগবে। দায়িত্ব নেয়ার মত বড় কাঁধ আছে আমার। তবে সবসময় তা কাজে লাগে না আরকি। দোরাদোসে আমি বেশ সুখী। এখানে বেঞ্জামিনের দেখা পাই(ম্যারাডোনার নাতি ও সার্জিও আগুয়েরোর ছেলে)। আগুয়েরোর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। সে একজন ভালো বাবা এবং ভালো একজন মানুষ।

রোনালদোর দল পরিবর্তন নিয়ে কী বলবেন?
আমার মনে হয় ক্রিস্টিয়ানো ভালো সিদ্ধান্ত নিয়েছে। সে মাদ্রিদকে তার সবটা দিয়েছে। আর এখান সে উপভোগ করতে পারছিল না, যেমনটা সে এখন ইতালিতে করছে। আর ফ্লোরেন্তিনো পেরেজের(রিয়াল সভাপতি) কিছু না কিছু পরিকল্পনা থাকেই। সে রোনালদোকে গোলমেশিন ছাড়া কিছুই ভাবেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যারিবীয়-গতি নিয়ে ভীত নন সৌম্য

পরবর্তী

ভৌতিক গল্পের ‘হাজার বত্রিশ’ নিয়ে নিশো

পরবর্তী

ভৌতিক গল্পের ‘হাজার বত্রিশ’ নিয়ে নিশো

লঙ্কান ঘূর্ণি সামলে ইংল্যান্ডের লড়াইয়ের স্কোর

সর্বশেষ

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT