চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলায় ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

বর্তমানে ডায়াসপোরা লেখকরা বিশ্বজুড়ে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু বিশ্বব্যাপী ডায়াসপোরা সাহিত্য বহুল আলোচিত ও চর্চিত বিষয় হলেও সেসব আলোচনা-তত্ত্বে স্থান পায়নি বাংলাদেশ। এমনকি বাংলাভাষার যেসকল লেখক ডায়াসপোরা নিয়ে পূর্বে লেখালেখি করেছেন, তাদের আলোচনাও ভারত আর ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। সেসব বিবেচনায় মোজাফফর হোসেনের লেখা এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ডায়াসপোরা সাহিত্য নিয়ে এটিই প্রথম বই।

‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’ গ্রন্থটির প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাস পর্ব। এ পর্বে ডায়াসপোরা, অভিবাসী ও প্রবাসী বিষয়ক আলোচনার পাশাপাশি স্থান পেয়েছে দক্ষিণ এশিয়ার উপনিবেশ-পূর্ব ডায়াসপোরা, মধ্যযুগীয় ডায়াসপোরা ও আধুনিক ডায়াসপোরা। দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে ডায়াসপোরা সাহিত্যতত্ত্ব ও কমনওয়েলথ সাহিত্য বিষয়ে আলোচনা।

বইটির বাংলাদেশ পর্ব অনুসন্ধিৎসু পাঠকের চোখে এক নতুন জগত সূচিত করবে। এই পর্বে দেশভাগোত্তর ডায়াসপোরা, বিহারি ডায়াসপোরা, ইংরেজি ডায়াসপোরা, বাংলাদেশি বিদেশি ডায়াসপোরার পাশাপাশি বাদ যায়নি রোহিঙ্গা ডায়াসপোরা সাহিত্য পর্যন্ত।

বাংলাদেশি ডায়াসপোরার পাশাপাশি বইটিতে স্থান পেয়েছে ভারতীয় ডায়াসপোরা, পাকিস্তানি ডায়াসপোরা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ডায়াসপোরা সাহিত্য। এই বিভাগে আরও আছে ডায়াসপোরা সাহিত্য নিয়ে বেশকিছু চমকপ্রদ প্রবন্ধ। সাক্ষাৎকার পর্বে অসাধারণ কিছু ভাবনা-বিশ্লেষণ স্থান পেয়েছে। শেষের অংশে রয়েছে পাঁচ তরুণ ডায়াসপোরা লেখকের চমৎকার একটি আড্ডা।

ডায়াসপোরা সাহিত্য তথা দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য নিয়ে যারা ধারণা রাখতে চান, যারা সমকালীন সাহিত্যের বৈচিত্র্যটুকু অনুভব করতে আগ্রহী, তাদের জন্য বইটি হতে পারে আত্মার খোরাক।

অমর একুশে গ্রন্থমেলা-২০২০’এ ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। ১৮০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ মূল্য ৩২৫ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা-২০২০
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT