চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলানিয়া ট্রাম্পের হাত থেকে অ্যাওয়ার্ড নেবেন বাংলাদেশী শারমিনসহ ১৩ নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
নারী
A A
2017 International Women of Courage Award

বাল্যবিবাহ রুখে মার্কিন ফার্স্ট লেডির সম্মাননা পাচ্ছেন বাংলাদেশী মেয়ে শারমিন আক্তার। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের হাত থেকে সেক্রেটারি অফ স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড পাচ্ছেন শারমিন আক্তারসহ ১৩ নারী। আজ ২৯ শে মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অনন্য নারীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল অনন্য নারী পাচ্ছে এ পুরস্কার। এ বছর বাংলাদেশের শারমিন আক্তার ছাড়াও বিভিন্ন দেশের আরো ১২ জন নারীকে এ পুরস্কার দেয়া হচ্ছে।

সেক্রেটারি অফ স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড, প্রতি বছর বিশ্বের নারীদের অসাধারণ সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতি দিয়ে থাকে। যারা ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার, নারী পুরুষের সমতা, এবং নারীর ক্ষমতায়ন এর ব্যাপারে অবদান রেখেছেন তাদেরকে বেছে বেছে পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ডের অধীনে।

Banglabid

২০০৭ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই পুরস্কার এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশ থেকে শতাধিক নারীকে স্বীকৃতি দিয়েছে।

এ বছরের পুরস্কার প্রাপ্ত বিভিন্ন দেশের ১৩ সাহসী নারীর মধ্যে রয়েছেন:

  • শারমিন আক্তার, বাল্যবিয়ে/জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কাজ করেন, বাংলাদেশ
  • মালেবোগো মালেফে, নারীর প্রতি সহিংসতার শিকার; বর্তমানে এ ধরণের অপরাধের বিরুদ্ধে কাজ করেন, বতসোয়ানা
  • নাতালিয়া পনসে দ্য লিয়ো, মানবাধিকার কর্মী ও এসিড সন্ত্রাসের শিকার, কলম্বিয়া
  • রেবেকা কাবুঘো, রাজনৈতিক অধিকার কর্মী, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো
  • জান্নাত আল গাজি, মানবপাচার বিরোধী ও মানবাধিকার কর্মী, ইরাক
  • মেজর আইশাতু ইসাকা উসমানে, শান্তি প্রতিষ্ঠা বিষয়ক কর্মী, নাইজার
  • ভেরোনিকা সিমোগুন, জেন্ডারভিত্তিক সহিংসতাবিরোধী কর্মী, পাপুয়া নিউ গিনি
  • সিন্ডি আর্লেট কন্ট্রেরাস বতিস্তা, পারিবারিক সহিংসতার শিকার; বর্তমানে এর বিরুদ্ধে কাজ করেন, পেরু
  • সন্ধ্যা একনেলিগোডা, শান্তিকর্মী, শ্রীলঙ্কা
  • সিস্টার ক্যারোলিন তাহান ফাচাখ, ধর্মীয় সহনশীলতা বিষয়ক কর্মী, সিরিয়া
  • সাদাত অজকান, শিশুর প্রতি সহিংসতাবিরোধী কর্মী, তুরস্ক
  • নগুয়েন নগক নু কুইন, ব্লগার ও পরিবেশবাদী কর্মী, ভিয়েতনাম
  • ফাদিয়া নাজিব থাবেত, শিশু অধিকার বিষয়ক কর্মী, ইয়েমেন

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শারমিন আক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপ্লব গাছে ধরে?

পরবর্তী

মৌলভীবাজারের আস্তানায় শীর্ষ জঙ্গি নেতা থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

মৌলভীবাজারের আস্তানায় শীর্ষ জঙ্গি নেতা থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘লক্ষ্য মাঝে মাঝে বড় হওয়া ভাল’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT