চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলানিয়া ট্রাম্প থেকে বিশ্বসেরা সাহসী নারীর পুরস্কার নিলেন শারমিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৭
নারী
A A

বাংলাদেশের শারমিন আক্তারকে বিশ্বসেরা সাহসী নারীর অ্যাওয়ার্ড ‘সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) ২০১৭’ প্রদান করেন আমেরিকার ফার্স্ট লেডি মেলিনা ট্রাম্প।

বুধবার বাল্যবিয়ে এবং জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কাজ করায় বাংলাদেশের ঝালকাঠির মেয়ে শারমিন আক্তারকে এ পুরষ্কার  প্রদান করা হয়। সামাজিক ও রাজনৈতিকভাবে নিজ দেশে সাহসিকতার ভূমিকা রাখায় পৃথিবীর অন্যান্য দেশের মোট ১৩ জনকে পুরষ্কৃত করা হয়।

২০১৫ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মাত্র ১৫ বছর বয়সী শারমিনকে বাবার বয়সী একটা লোকের সাথে তার মা বিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু শারমিন সেই বিয়ে আটকে দিয়ে নিজের মায়ের নামে থানায় মামলা করেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে শারমিন।

Banglabid

দক্ষিণ এশিয়ায় এ ধরণের চাপের মুখে থাকা বহু কিশোরীর জন্য তিনি একটি উদাহরণ।

অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি বলেন, তাদের প্রত্যেকের জীবনের সাহসিকতার গল্পগুলো অন্যদের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অন্যদের সঙ্গে এমন ঘটনা ঘটার আগে সবাই এসব কথা মনে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুক্তি এবং ব্যক্তিগত ক্ষমতায়নের বীজ এখান থেকেই জন্ম নেবে বলে মনে করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

Reneta

তিনি বলেন, অংশগ্রহনমূলক বিশ্বের নেতা হিসাবে আমাদের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে হবে। আমাদের সবার অবস্থান থেকে সবাইকে শ্রেণী ভুলে সম্মান করেত হবে। মনে রাখতে হবে আমরা সবাই একটি দৌড়ের সদস্য আর সেটা হচ্ছে মানব দৌড়।

পুরস্কারপ্রাপ্ত ১৩ জনের মধ্যে ইয়েমেনের মানবাধিকার কর্মী এবং একজন সিরিয়ান রয়েছেন। তবে ট্রাম্পের অভিবাসন নীতির কারণে পুরস্কার নিতে তাদেরকে যুক্তরাষ্ট্র আসার ভিসা দেয়নি বলে জানিয়েছে দি ওয়াশিংটন পোস্ট।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দফতর ২০০৭ সাল থেকে শান্তি, বিচার, মানবাধিকার, জেন্ডার এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য বিশ্বব্যাপী ৬০ দেশের শতাধিক নারীকে এই সম্মাননা প্রদান করেছে।

অারও দেখুন জামিল আক্তারের রিপোর্টটি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শারমিন আক্তারসাহসী নারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ-২ আসনে নির্বাচন চলছে

পরবর্তী

ব্রেক্সিট বাস্তবায়নে ইইউ’কে চিঠি দিয়েছে যুক্তরাজ্য

পরবর্তী

ব্রেক্সিট বাস্তবায়নে ইইউ’কে চিঠি দিয়েছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে চার্চের বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT