চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নের কৃষ্ণা কুটিরে অন্য আমেজের দুর্গোৎসব

জান্নাতুল ফেরদৌস নৌজুলা জান্নাতুল ফেরদৌস নৌজুলা
১০:৩৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
প্রবাস সংবাদ
A A
প্রবাসীর দুর্গাপূজা মানেই বিশাল কোনো হলরুম ভাড়া করে, মণ্ডপ বানিয়ে শ’তিন/চার মানুষের আনন্দ-যজ্ঞের আয়োজন। দেশে পাড়ার মন্দিরে মন্দিরে আয়োজিত পুজোর সাথে এর কিছুটা মিল পাওয়া যায়। প্রবাসের মাটিতে এটুকুও কিন্তু কম কিছু নয়! তবু আবেগী মানুষের মন পড়ে থাকে, বনেদি ধারায় পালিত সেই ‘বাড়ির পুজোয়’।
বাড়ির নিজস্ব পূজামণ্ডপে, দেশীয় আবহে, শয়ে শয়ে মানুষকে দুর্গোৎসবের অংশ করে ‘কৃষ্ণা কুটির’ তাই উদ্যোগ নেয় ব্যতিক্রমী এক মিলনমেলার। 
গত পাঁচ বছর যাবত মেলবোর্নে এ অনন্য আয়োজনটি করে চলেছে ‘কৃষ্ণা কুটির’। প্রবাসের প্রতিকূলতা সত্ত্বেও অদ্ভূত এক জাদুবলে এ যৌথ পরিবারটি এক ভিন্নতার দুর্গোৎসব করে চলেছে ফি বছরই। ধর্ম-বর্ণ নির্বিশেষে চেনা/অচেনা সকলেই তাদের কাছে পরম পূজনীয় এক অতিথি। ‘কৃষ্ণা কুটির’ এর কৃষ্ণা চক্রবর্তী মেলবোর্নের অতি পরিচিত মুখ, যাকে সকলে ‘মাসিমা’ বলেই সম্বোধন করে।
আর অজয় চক্রবর্তী যেন ‘সকলের মেসোমশাই’! উনাদের পুত্র সানি সঞ্জয়, পুত্রবধূ উর্মি ভট্টাচার্জি, কন্যা ইতিকা ইতু এবং জামাতা চন্দন তাদের কাছের কয়েকজন বন্ধু-বান্ধবসহ দেবী দুর্গার মতোই দশ হাতে এবং হাসিমুখে কাজ করেন অতিথি সেবায়। 
জানা গেল, মহালয়া থেকে শুরু করে মহা দশমী পর্যন্ত এ পুজো-পালন হয় সম্পূর্ণ তিথি নক্ষত্র এবং দিনক্ষণ মেনে। সুষ্ঠুভাবে পুজোর আয়োজনের জন্য তারা পুরোহিতকেও আনেন সুদূর বাংলাদেশ থেকে।
উইকএন্ডের একটি দিনে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন। এবারও ব্যতিক্রম ছিল না সে ছান্দসিক ধারাবাহিকতার। ক্ল্যাসিক্যাল নৃত্য-গীত, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে হালের জনপ্রিয় সিনেমার গান- কিছুই তাতে বাদ থাকে না! নৈশভোজে হরেক রকমের সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে শেষ হয় পুজোর রোজকার আয়োজন। 
‘কৃষ্ণা কুটির’ এর পক্ষ থেকে জানা যায়, তাদের অক্লান্ত এ পরিশ্রমের উদ্দেশ্য একটাই-বাঙালির আনন্দময় দুর্গোৎসবের বিরাট ঐতিহ্য যেন কেউ ভুলে না যায়! আমোদপ্রিয় বাঙালির এ আনন্দময় রীতিনীতি যেন পরবর্তী প্রজন্মেও প্রবাহিত হয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণা কুটিরদুর্গাপূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT