লাইফস্টাইল

ঈদে হাতের যত্নে মেনিকিউর

ঈদে হাতের যত্নে মেনিকিউর

ঈদে হাতের যত্ন নিতে অবশ্যই করে নিতে পারেন মেনিকিউর। কারণ সারাদিন রান্নাঘর আর অফিসের কাজে আপনার হাতে নিজের অজান্তেই জমে গেছে ব্যাকটেরিয়া। তাই এই ধরনের ডেড সেল দূর করতে ঘরেই করে নিন মেনিকিউর।

ঈদে পার্লারে না গিয়ে মেনিকিউর করার কিছু নিয়ম নিচে  দেওয়া হলো-

  • নেইল পলিশ রিমুভার
  • তুলার বল
  • নেইল ক্লিপার্স
  • নেইল ফাইলার
  • মেনিকিউর বক্স
  • মশ্চারাইজার
  • একটা গামলা
  • কুসুম গরম পানি
  • নেইল পলিশ
  • ব্রাশ
  • নেইল কাটার
  • কিউটিকল কাটার
  • শ্যাম্পু অথবা তরল সাবান
  • পেট্রোলিয়াম জেলি/ লোশন

 

প্রথমে নখ কেটে নিন

মেনিকিউর করার সময় আপনার নখ কেটে নিন। অথবা একটা পছন্দসই আকৃতিতে নিয়ে আসুন। তারপর নেইল শেইপার দিয়ে নখের কোনে জমে থাকা ময়লা পরিস্কার করুন। মরা চামড়া পাশে থাকলে তা কেটে নিন।

নেইল কাটার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেনো নখের কোন, আর নখ কাটতে গিয়ে আপনার চামড়া না কেটে যায়।

স্ক্রাব করে গরম পানিতে হাত ডুবিয়ে রাখুন 

হাত ভিজিয়ে রাখুন কুসুম গরম পানিতে
হাত ভিজিয়ে রাখুন কুসুম গরম পানিতে

মেনিকিউর করার সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হচ্ছে গরম পানিতে হাত ডুবানো। পানি যেনো সহনীয় পর্যায়ে থাকে এটা দেখে নিতে হবে। গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে নিন। ৫ থেকে ১০ মিনিট হাত ভিজিয়ে নিন। তারপর স্কাবিং করে নিন আপনার হাতটি এবং ব্রাশ দিয়ে হাত পরিস্কার করে নিন। খুব আলতো করে স্ক্রাব ব্যবহার করুন,যাতে হাতের রুক্ষ ভাবটি দূর হয়। হাতের ডেড সেল গুলো দূর করতে এবং হাতের জীবানু ধবংস করতে মেনিকিউর  মাসে একবার অবশ্যই প্রয়োজন।

নখের ট্রিমিং এবং কিউটিকেলের ব্যবহার

নখ ব্রাশ দিয়ে ঘসে নিন
নখ ব্রাশ দিয়ে ঘসে নিন

কিউটিকলে সমস্যা থাকলে কিউটিকল কাটার দিয়ে সাবধানে অতিরিক্ত কিউটিকল সরিয়ে নিন। ডেড সেল দূর করার পর কিউটিকেল কাটার দিয়ে নখের চারপাশে স্ক্রাব লাগিয়ে ঘসে নিন। খুব ধীরে নখের ওপর ঘসে নিতে হবে। ডেড সেল দূর না হওয়া পর্যন্ত। এর ফলে আপনার হাতের মরা চামড়া এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া চলে যাবে।

এরপর নখে পেট্রোলিয়াম জেলি মেখে আবার ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ম্যাসাজ করে পরিষ্কার করে নিন। একটি শুকনা তোয়ালা দিয়ে হাত মুছে ফেলুন।

এরপর হাত পরিস্কার করার পর মশ্চারাইজার ক্রিম এবং ফেসওয়াস দিয়ে হাতটি  ম্যাসেজ করে নিন। যদি কেউ মশ্চারাইজার ক্রিম না ব্যবহার করতে চান তাহলে অলিভ ওয়েল ব্যবহার করে নিতে পারেন।

হাত পরিস্কার হয়ে গেলে  হাকলা কুসুম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে হাত মুছে ফেলুন।

নখ পরিস্কার হয়ে গেলে নেইল পলিশ লাগান

মেনিকিউরের এই অংশটা অপশনাল অংশ নেইল পলিশ লাগানো। আপনি হাত পরিস্কার করার পর হাতটিকে রাঙিয়ে তুলতে নেইল পলিশ লাগিয়ে নিতে পারেন। তারপর ফাইলার দিয়ে নখকে উজ্জ্বল করে নিন। মনে রাখবেন নেইল পলিশ লাগানোর সময় অবশ্যই তুলার বল ব্যাবহার করবেন।

কিছু পরামর্শ

নখে হালকা রঙের নেইল পলিশ লাগিয়ে রাখলে সরাসরি আপনার নখটি ক্ষতি থেকে বেঁচে যাবে। তাই হাত মেনিকিউর করে আপনি চাইলে একটা পছন্দসই নেইল পলিশ লাগিয়ে নিতে পারেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…