আদালত

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও সুন্দর পরিবেশ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সাথে আগামী ৯ ফেব্রুয়ারি দেশের সকল মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ঠিক রাখতে বলেছেন আদালত। সেই সঙ্গে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের নীতিমালা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মেডিকেল ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ কোটার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অহিদুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার সন্তান। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল  তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচ উল মাওয়া আরজু।

আদেশের বিষয়ে ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় ২ শতাংশ করে নীতিমলা করেছিল সংশ্লিষ্টরা। সেই নীতিমালাতে আজেকে ৫ শতাংশ করবার জন্যে বলে দিয়েছেন হাইকোর্ট। এর আগে হাইকোর্টের রায়ে ৫ শতাংশ মেইন্টেন করতে বলার পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি  সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মুক্তিযোদ্ধা কোটা ৫শতাংশ রায় বহাল রেখেছিলেন।

বিষয়:মেডিকেল ভর্তি পরীক্ষা হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…