চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর সিনহা হত‍্যা মামলা: দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০০ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সিনহা

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণ শেষ হয়েছে বুধবার।

দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের শেষ দিনে সাক্ষ্য প্রদান করেছেন ঘটনাস্থলের পাশের মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।  বুধবার সকাল ১০টা ১০ মিনিটে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাইল এর আদালতে। এছাড়াও আরো দুই জন সাক্ষীকে আদালতে উপস্থিত রাখা হয়েছিল। এ পর্যন্ত ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আদালত শেষ হয় দুপুর ২ টা ২০ মিনিটে। আদালত পাড়া এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Banglabid

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আলম জানান, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত। সে তিন দিনে বাকি সাক্ষীদের আদালতে উপস্থাপন করা হবে।

এরআগে সকাল সাড়ে ৯ টারদিকে মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপসহ সকল আসামিদের পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।

মেজর সিনহা হত‍্যা মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়। দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণের ৩ দিনে ৩, ৪ ও ৫ নং সাক্ষী তাদের সাক্ষ‍্য প্রদান করেছেন। এর আগে প্রথম দফা সাক্ষ‍্যগ্রহণ হয়েছে ২৩, ২৪ ও ২৫ আগস্ট। প্রথম দফা সাক্ষ‍্যগ্রহণের তিন দিনে নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ঘটনার প্রত‍্যক্ষদর্শী সিনহার সহযোগি সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ‍্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

Reneta

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেজর সিনহামেজর সিনহা হত্যা মামলাসাক্ষ্যগ্রহণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চির নিদ্রায় শায়িত কক্সবাজারের সাংবাদিক নুরুল ইসলাম

পরবর্তী

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যসূচিতে রাখতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যসূচিতে রাখতে হাইকোর্টের নির্দেশ

‘নেটফ্লিক্স’ এর কোয়ালিটি মাথায় রেখে নির্মিত হয়েছে ‘সাহস’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT