চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকো সীমান্তে সোলার প্যানেল বসাচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্প

মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাচীর তোলার বিষয়ে নানা প্রতিবাদ-সমালোচনার মুখেও তা বাতিল না করে বরং সেই প্রাচীরে সোলার প্যানেল যুক্ত করার নতুন পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইওয়া অঙ্গরাজ্যের সেডার র‌্যাপিডসে স্থানীয় সময় বুধবার এক র‌্যালিতে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এই পরিকল্পনার কথা জানান।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাদেরকে এমন একটা পরিকল্পনার কথা বলব যেটা আগে কেউ শোনেনি। আমরা খুবই অভিনব কিছু ভাবছি। দক্ষিণের সীমান্তে অনেক বেশি রোদ, অনেক বেশি তাপ। তাই সেখানে সীমান্ত প্রাচীরের উপর সোলার প্যানেলবসিয়ে সোলার ওয়াল  বানানোর কথা আমরা ভাবছি। এতে একদিকে যেমন কম খরচে বিদ্যুৎ পাওয়া যাবে, তেমনি দেয়াল নির্মাণের অর্থ যোগাড়েও তা সাহায্য করবে।’

এই পরিকল্পনা নিজের উল্লেখ করে ওই র‌্যালিতে গর্বও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘সোলার ওয়াল, প্যানেল, চমৎকার! চিন্তা করে দেখুন, দেয়ালটা যত উঁচু হবে, তার গুরুত্ব তত বাড়বে। দারুণ একটা কল্পনা, তাই না? বুদ্ধিটা কিন্তু আমার।’ডোনাল্ড ট্রাম্প-মেক্সিকো

অবশ্য ট্রাম্প বুদ্ধিটা নিজের দাবি করলেও ডেভেলপার কোম্পানিগুলো বহু আগেই সোলার প্যানেলযুক্ত নির্মিতব্য প্রাচীরের নকশা জমা দিয়েছে।

প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনী প্রচারণা চলাকালে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচার ঠেকানোর জন্য মেক্সিকোর সঙ্গে সীমান্তে উঁচু প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তখন তিনি জোর দিয়ে বলেছিলেন, মেক্সিকোকে দেয়াল তৈরির ওই বিলে অনুমোদন দিতে বাধ্য করবেন তিনি। কিন্তু মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো ওই বিলে সাক্ষর না করে ট্রাম্পের সেই আশা অপূর্ণই রেখে দেন।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেক্সিকোযুক্তরাষ্ট্র-মেক্সিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দায়ী না হয়েও অনিয়মের দায় বিমানমন্ত্রী’র

পরবর্তী

সরকারই বিরোধী দল

পরবর্তী
ফাইল ছবি

সরকারই বিরোধী দল

ফাইল ফটো

বাজেট বিতর্ক জনগণের জন্য স্বাস্থ্যকর: ওবায়দুল কাদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT