ডিজিটাল শর্ট

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে মরিয়া কেন ট্রাম্প?

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তোলার বাকি সব চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর মধ্য দিয়ে কংগ্রেসের সম্মতি ছাড়াই বার্ষিক বাজেট থেকে দেয়াল নির্মাণের প্রয়োজনীয় অর্থ ব্যবহারের অধিকার পেলেন তিনি।

টানা দু’মাস ধরে কংগ্রেসের সঙ্গে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দ চেয়ে লড়ছিলেন ট্রাম্প। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটসহ তার নিজ দলেরও অনেকেই সেই অনুমতি না দেয়ায় বাজেটে ঢোকানো যাচ্ছিল না ৫ বিলিয়ন ডলারের এই বরাদ্দের হিসাব।

বিষয়:জরুরি অবস্থা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…