মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল ডোরাডোস ডে সিনালোয়ার কোচ হতে পারেন ডিয়েগো ম্যারাডোনা। খবর ইএসপিএন ফুটবলের। এর আগে আর্জেন্টিনার একটি টিভিতেও এমন খবর দেয়া হয়েছিল।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ক্লাব এবং ম্যারাডোনার মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।
ম্যারাডোনা জুলাইতে এফ সি ডিনামো ব্রেস্টের সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন।
৫৭ বছর বয়সী এই কিংবদন্তি ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। এরপর সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবের দায়িত্ব নেন।
এখন যে ক্লাবের সঙ্গে ম্যারাডোনার আলাপ চলছে তাদের অবস্থা খুব একটা ভালো না। মেক্সিকোর দ্বিতীয় বিভাগে তারা জয়হীন। পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে। অবনমন থেকে মাত্র দুই ধাপ উপরে।







