তখন আকাশের কোর্স ফাইনাল পরীক্ষা চলছিলো। হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেলো ছেলেটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের গণিত বিভাগের ছাত্র শেখ সারজিল আকাশ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে অসুস্থ তিনি। বর্তমানে ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে কেমোথেরাপি চিকিৎসা চলছে তার। প্রথম দফায় কেমোথেরাপিতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থতার জন্য তাকে আগামী এক বছর কেমোথেরাপি চালিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকার।
মধ্যবিত্ত পরিবারের ছেলে আকাশ সুস্থ থাকতে কোচিং সেন্টারে ক্লাস ও টিউশনির মাধ্যমে পরিবারে আর্থিক সহযোগিতার পাশাপাশি ছোট বোনের পড়াশোনার ব্যয়ভার বহন করতেন। এই দুঃসময়ে চাইলে আপনিও সহায়তার হাত বাড়াতে পারেন আকাশের জন্য। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: মোবাইল নম্বর- ০১৭৫৮৮৪৫৩৩৯, বিকাশ নম্বর- ০১৬৭৯৮১৩৪০৪, সোনালি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- ১০০১৩২৩১৭।









