চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৃত্যুর মিছিল’ থামাতে সংহতির ডাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

অব্যাহত মানুষ হত্যার মাধ্যমে সমগ্র দেশ-জাতিকে ভীতসন্ত্রস্ত-আতঙ্কিত করে জঙ্গিবাদী বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়া রুখে দিতে আগামীকাল বিকাল সাড়ে ৩টায়  শাহবাগে মানুষ হত্যা ও জঙ্গিবাদ বিরোধী সংহতি সমাবেশের ডাক দিয়েছে লেখক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবি ও সংস্কৃতিকর্মীদের একটি ফোরাম।

সংহতি সমাবেশে সভাপতিত্ব করবেন দেশ বরেণ্য অধ্যাপক এবং নিহত বিজ্ঞান-লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায়।

কর্মসূচির ডাক দিয়ে প্রকাশক রবীন আহসান স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, ‘লেখক-ব্লগার, শিক্ষক, প্রকাশক, শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মী, হোমিও ডাক্তার, পুরোহিত, পীর, বৌদ্ধভিক্ষু, খ্রিস্টান যাজকসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষকে হত্যার মাধ্যমে একটি চক্র মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।

যদিও প্রক্রিয়াটি নতুন নয়, কিন্তু সবসময়ই দেশের সরকারগুলো তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কিংবা সচেতনভাবেই এড়িয়ে গেছে; ঘটনাগুলো রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করা হয়েছে। ফলে জঙ্গিবাদের বিস্তার রোধ করা যায়নি। এমনকি মুক্তিযুদ্ধের ৪৫ বছরেও প্রশাসন মুক্তিযুদ্ধ বিরোধী-পাকিস্তানপন্থি-জঙ্গিপ্রেমমুক্ত হতে পারেনি। সাম্প্রতিক বাংলাদেশে (২০১৩ থেকে বর্তমান) এ ধারাটি আরও বেপরোয়া হয়ে উঠলেও বিগত সময়ের মতোই বর্তমান সরকার-প্রশাসন একে বিচ্ছিন্ন ঘটনা বলে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

এমনকি রাজনৈতিক দল হিসেবেও ক্ষমতাসীন কিংবা ক্ষমতার কাছাকাছি অন্যান্যরাও নিজেদের ভারমুক্ত রাখছেন, যা জঙ্গিবাদকে প্রণোদিত করছে।

এ ধারা মৃত্যুর মিছিল আরও দীর্ঘ করবে- মৃত্যুর এ মিছিল থামাতেই হবে। আমরা বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ এবং গণমাধ্যমে সংবাদ প্রচার অব্যাহত মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিরোধের দাবানল তৈরি করবে; পুড়ে ছারখার হবে ব্যর্থ প্রশাসন-খুনী-ষড়যন্ত্রী।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গিবাদ বিরোধী সমাবেশরবীন আহসানশাহবাগ সংহতি সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ২৬, ২০২৬

১১ ম্যাচ অপরাজিত মিয়ামি, নিউ ইংল্যান্ডের বিপক্ষেও ড্র

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস ডিনারে গুলি, হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT