চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আত্মহত্যার ঘটনায় তদন্ত

ফার�?ক হোসেন ফার�?ক হোসেন
৫:৫১ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব দ্বারা অসম্মানিত হওয়ার কারণে একজন মুক্তিযোদ্ধার অ‍াত্মহত্যার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-ও বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

দুপুরে মুক্তিযোদ্ধাদের একটি দল পরিবহন পুলে অবস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে গিয়ে সচিবের আচরণে মুক্তিযোদ্ধা আইয়‍ূব খানের আত্মহত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। সেসময় মন্ত্রী বলেন, তদন্তে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সময় কম থাকার জন্য তিনি মুক্তিযোদ্ধাদের আবারও রোববার তার দপ্তরে আমন্ত্রণ জানান। তবে আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, একজন মুক্তিযোদ্ধার এরকম দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত, খুবই দুঃখিত।

মন্ত্রী জানান, যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ মিজানুর রহমানের এক সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় আছেন তিনি।

জীবনে অপমান, মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেলে আত্মহত্যা করেন মুক্তিযোদ্ধা আইয়ুব খান। মৃত্যুর আগে তিনি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লেখা চিঠিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে তার মৃত্যুর জন্য দায়ী করে যান।

চিঠিতে নিজেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, চট্টগ্রাম উত্তর ইউনিট প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মহলে তদবির করছিলেন। কাজ করে দেওয়ার জন্য সচিব তার কাছ থেকে মাছ, শুঁটকি ও নগদ টাকা পর্যন্ত উপঢৌকন নিয়েছেন।

কিন্তু, তিনি লিখেছেন, সচিবের কাছে গেলে সচিব তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এই অপমানের গ্লানি নিয়ে তিনি আত্মহত্যা করেন বলে চিঠিতে উল্লেখ করে গেছেন।

পরে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধাকে চেনেন না সচিব
তবে আত্মহত্যা করা মুক্তিযোদ্ধা আইয়ূব খানকে চেনেন না বলে দাবি করেছেন সচিব এম এ হান্নান। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা তার চিরকূটে লিখে রেখেছেন যে তিনি জেলা কমান্ড কাউন্সিল গঠনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছিলেন, কিন্তু এখানে সেই কাজই হয় না। জেলা কমান্ড কাউন্সিল গঠনের কাজ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। সুতরাং এই কাজের জন্য তিনি আমাদের কাছে এসেছেন বলে খবর সত্য নয়।

তিনি আরও বলেন, ৩২ বছরের চাকরি জীবনে তিনি কখনো কাউকে গালিও দেননি। একই সাথে সচিব বলেন, ওই চিরকূটে মুক্তিযোদ্ধা তার বাসায় যাওয়ার কথা উল্লেখ করেছেন। সচিব যে বাসায় থাকেন সেখানে যেতে হলে সিকিউরিটিকে অবগত করতে হয়। এসব কাজ তিনি অফিসে বসেই করেন। তাই বাসায় যাওয়ারও কোনো প্রশ্ন উঠে না।

আত্মহত্যা করা মুক্তিযোদ্ধাকে কখনও দেখেননি দাবি করে সচিব এম এ হান্নান আরো বলেন, মুক্তিযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, দুঃখিত। উনার সাথে কে খারাপ আচরণ করেছে তা খতিয়ে দেখতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না বা দেখিনি।

ট্যাগ: মুক্তিযোদ্ধার আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টির শঙ্কা নিয়ে কাল থেকে ওয়ানডে লড়াই

পরবর্তী

ঈদ মার্কেটের নিরাপত্তা

পরবর্তী

ঈদ মার্কেটের নিরাপত্তা

রিংটোনে হিন্দিসহ উপমহাদেশের গান ব্যবহার নিষিদ্ধ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT