চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে বিশ্বকাপ দল জানাল বসনিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১১, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী ৪৮ দেশের মধ্যে প্রথম দল হিসেবে চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সোমবার রাজধানী সারায়েভোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল জানান বসনিয়া কোচ সের্জেই বারবাবেজ।

স্বাভাবিকভাবেই দলে রয়েছেন এডিন জেকো। দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই অভিজ্ঞ স্ট্রাইকারই আবারও নেতৃত্ব দেবেন দলকে, অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তার হাতেই।

২৬ সদস্যের এই স্কোয়াডে যেমন রয়েছে অভিজ্ঞ তারকাদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা তরুণ প্রতিভারাও। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে তৈরি এই দল নিয়ে বসনিয়ার লক্ষ্য অন্তত গ্রুপ পর্ব পেরোনো।

ফিফার নিয়ম অনুযায়ী, ৪৮টি অংশগ্রহণকারী দেশের হাতে জুন মাসের শুরু পর্যন্ত সময় রয়েছে চূড়ান্ত তালিকা জমা দেয়ার জন্য। তবে অনেক পরাশক্তি ইতোমধ্যেই তাদের দল ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিয়েছে।

২ জুন ফিফার কাছে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। এই দিনেই ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের সব খেলোয়াড়ের নাম প্রকাশ করবে।

বসনিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: নিকোলা ভাসিলজ, মার্টিন জলোমিসলিচ ও ওসমান হাদিকিচ।
ডিফেন্ডার: সেয়াদ কোলাসিনাচ, আমার দেদিচ, নিহাদ মুজাকিচ, নিকোলা কাটিচ, তারিক মুহারেমোভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদিকাদুনিচ ও নিদাল সেলিক।
মিডফিল্ডার: আমির হাদিয়াহমেতোভিচ, ইভান সানিচ, ইভান বাসিচ, দেনিস বুর্নিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমার মাহমিচ ও আরমিন গিগোভিচ।
ফরোয়ার্ড: কারিম আলাবিগোভিচ, এসমির বারাকতারেভিচ, এরমেদিন দেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাদার, হারিস তাবাকোভিচ ও এডিন জেকো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বসনিয়া দলবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT