চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মূল্য চোকানো’ স্মিথ-ওয়ার্নারের ফেরায় বাধা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রাত পেরোলেই নিষেধাজ্ঞা উঠে যাবে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। ‘সেন্ডপেপার-গেট’ তথা বল টেম্পারিংয়ের জন্য নিষিদ্ধ হয়ে এক বছরে অনেক মূল্য চুকিয়ে দলে ফিরছেন দুজনে। ফেরার ঠিক আগেরদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান কেভিন রবার্টসের বক্তব্য, ফিরলে উষ্ণ অভ্যর্থনাই পাবেন সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ক!

২০১৮ সালে ঠিক এসময়েই সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ক্রিকেট বিশ্বকে উত্তপ্ত করে তুলেছিলেন স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। উত্তাপের হাওয়া লেগেছিল অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত। আইসিসি ও সিএ বেনক্রফট-স্মিথকে বল বিকৃতির জন্য শাপ-শাপান্ত করলেও ওয়ার্নার চলে যাচ্ছিলেন আড়ালে। পরে অস্ট্রেলিয়ার একাধিক সিনিয়র ক্রিকেটার প্রতিবাদ করায় ব্যবস্থা নেয়া হয় অজি সাবেক সহ-অধিনায়কের বিরুদ্ধেও।

ওয়ার্নার খেললে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলবেন না- এমন হুমকি দিয়েছিলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন। তারকা বোলারদের হুমকির মুখে ওয়ার্নারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসি ও সিএ। পরে থলে থেকে বেরিয়ে আসে যে বল টেম্পারিংয়ের মূল হোতাই ছিলেন ওয়ার্নার!

একবছর নিষেধাজ্ঞা শেষে ওয়ার্নার-স্মিথ ফিরলে সেই আগের অবস্থা তৈরি হবে না তো অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে? সেটা যে হবে না তার নমুনা মিলেছে কিছুদিন আগেই। আইপিএলে খেলতে যাওয়ার আগে দুবাইয়ে নিষিদ্ধ দুই ক্রিকেটারকে কেন্দ্র করে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বরণ করে নেয়া হয় স্মিথ ও ওয়ার্নারকে। আশ্বাস দেয়া হয় সাধ্যমত দুজনকে সবরকম সহযোগিতা করার।

একই কথা বৃহস্পতিবার আরও একবার পুনরাবৃত্তি করলেন কেভিন রবার্টস। মেলবোর্ন ক্রিকেট ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএ প্রধানের অনুরোধ, এবার রেহাই দেয়া হোক নিষিদ্ধত্রয়ীকে।

‘আমাদের যেটা এখন করণীয় তা হল- ডেভ, স্টিভ, ক্যামেরনকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। সম্প্রীতি গড়ে তোলা এবং যতটুকু সম্প্রীতি তৈরি হয়েছে সেটা রক্ষা করা।’

Reneta

‘কর্মক্ষেত্রে আপনি সবার ভালো বন্ধু হতে পারবেন না। তবে শ্রদ্ধার ভিত্তি গড়ে ওঠা প্রয়োজন। আমি জানি বর্তমান দলটাতে এখন সেটাই তৈরি হচ্ছে।’

নিষেধাজ্ঞা যখন শেষ হবে, তখন আইপিএলে একে অপরের মুখোমুখি হবেন স্মিথ ও ওয়ার্নার। শুক্রবার ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে স্মিথের রাজস্থান রয়্যালস। দুজনে মাঠে কেমন করেন আপাতত সেদিকেই নজর সিএ প্রধানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬

শিশুশ্রম নিরসনে নবায়িত অঙ্গীকার: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পলিত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT