চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের মধ্যে ওয়াসিম আকরামের ছায়া

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৩৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের সঙ্গে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো সেই ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পেয়েছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

স্টেইন বলেন, ‘ওয়াসিম আকরামের বোলিংয়ে যে বৈচিত্র্য ছিল, মুস্তাফিজের মধ্যে আমি তা দেখতে পাচ্ছি। আমি বলছি না, আকরামের মতো সুইং করাতে পারদর্শী সে, তবে আমাদের মানতেই হবে, এই বাংলাদেশি পেসারের বোলিং অসাধারণ।’

সম্প্রতি ভারতের একটি পত্রিকাতে সাক্ষাৎকারে মুস্তাফিজকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

১৯৯৩-৯৪ মৌসুমে নিজেদের মাটিতে ওয়াসিম আকরামের ম্যাজিকাল বোলিংয়ে নিউজিল্যান্ডকে নাকানি-চুবানি খাইয়েছিল পাকিস্তান। ২৫ উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে সেরা হয়েছিলেন আকরাম। এছাড়াও আকরামের রয়েছে অনেক রুপকথার মতো সাফল্য। সে তুলনায় মুস্তাফিজের সবেমাত্র শুরু হলেও স্টেইনসহ অনেকেই তার ভবিষ্যত দেখতে পাচ্ছেন। 

বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজের কাটারের ব্যাপারে ডেল স্টেইন বলেন, ‘সাধারণত আমরা একজন ডানহাতি পেসারকে অফ কাটার বোলিং করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে দেখি, কিন্তু মুস্তাফিজ যেন এক বিস্ময়ের নাম, বাঁহাতি এই তরুণ অবিশ্বাস্যভাবেই অফ কাটার সহ দূর্দান্ত স্লোয়ার ডেলিভারি দিয়ে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের চমকে দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো সে খুব ভালো বলের গতি পরিবর্তন করতে পারে, এই বিষয়টি আমি কোনো বোলারের মধ্যে দেখিনি।’

Reneta

গত বছর জুনে ওয়ানডে অভিষেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ঘোল খাওয়ানোর পর টক অব দ্য ক্রিকেট পরিণত হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের উজ্জ্বল ভবিষ্যতের প্রশংসা করে ডেল স্টেইন বলেন, গত একটি বছরে বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছে, তার বোলিং এখনো পড়তে সামর্থ হয় নি সেরা ব্যাটসম্যানরাও, ভবিষ্যতে মুস্তাফিজ নিজেকে আরও মেলে ধরবেন বলে আশা প্রকাশ করেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

চলতি আইপিএলে প্রথমবারের মতো খেলতে এসেও বাজিমাত করে চলেছেন মুস্তাফিজ। প্রতিটি ম্যাচেই নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়ায় মগ্ন ২০ বয়সী এই কাটার মাস্টার।

কাটার, স্লোয়ার, ইয়র্কার, গতি বৈচিত্র্যে দিয়ে বিভ্রান্তে ফেলেছেন ব্যাটসমানদের। আইপিএল ছয় ম্যাচে সাত উইকেট নিয়ে টপ ফাইভে অবস্থান করছে বাংলাদেশের কাটার মাস্টর মুস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলডেল স্টেইনমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT