মুস্তাফিজের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন। নিজের সঙ্গে মিষ্টি এবং ফুলে তোড়া নিয়ে স্বপরিবারে কালীগঞ্জের তেতুলিয়া গ্রামে কাটার মাস্টারের বাড়িতে হাজির হন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক আইপিএলে অসাধারণ পার্ফরমেন্স দেখিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ায় বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে ১ লাখ টাকার চেক উপহার দেন।
তবে ক্রিকেট বোর্ডের অনুমোদন না পাওয়ায় কোন ধরনের সংবর্ধনার আয়োজন করছেন না গ্রামবাসী।









