চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের প্রশংসায় ক্রিকেট বোদ্ধারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

দেশের জার্সির পর ক্লাব জার্সিতেও আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার আইপিলে উজ্জ্বল অভিষেকের পর ক্রিকেট বোদ্ধাদের প্রশংসায় ভাসছেন টাইগার ‘কাটার মাস্টার’। বর্তমান থেকে সাবেক, কোচিং স্টাফ থেকে ধারাভাষ্যকক্ষ সবখানেই মুস্তাফিজ রব।

এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচটি মুস্তাফিজের দল সানরাইজার্স হেরেছে ৪৫ রানে। কিন্তু ব্যাঙ্গালুরুর জয় ছাপিয়ে ম্যাচের আসল ফোকাস হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান।

আইপিএলের ইতিহাসে অষ্ঠম সর্বোচ্চ ২২৭ রান করে ব্যাঙ্গালুরু। বোলারদের জন্য বধ্যভূমি ব্যাঙ্গালুরুর পিচ। কিন্তু ব্যতিক্রম ছিলেন একমাত্র মুস্তাফিজ। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো ভয়ঙ্কর ব্যাটসমানকে বোকা বানিয়ে ফেরান সাজঘরে।

Banglabid

বিদেশী খেলোয়াড়দের প্রশংসা করে চাকরি হারিয়ে মাঠে বা ধারাভাষ্যকক্ষে উপস্থিত ছিলেন না প্রখ্যাত ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। কিন্তু মুস্তাফিজের প্রশংসা করতে ভোলেননি তিনি। টুইটারে ভোগলে বলেছেন, ‘সানরাইজার্সের অনেকগুলো ঘটনা মধ্য শুধু মুস্তাফিজকেই প্রতি মুহূর্তে মনে হয়েছে। ওকে সমর্থন দিন সে আইপিএলের সেরা বোলার হবে।’

ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্চয় মাঞ্জেয়কার বলেছেন, ‘এই রকম ব্যাটিং ভেন্যুতে ব্যাটসম্যানরাই স্পটলাইটে থাকার কথা। কিন্তু আমার কাছে স্পটলাইট মুস্তাফিজ। অভিষেকে আবারও অসাধারণ’।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, আজ(মঙ্গলবার)সানরাইজার্স হায়দরাবাদের উল্লাস করার মতো তেমন কিছুই নাই। কিন্তু মুস্তাফিজ… গ্রেট অভিষেক। রান বন্যার ম্যাচে ২৬ রানে ২ উইকেট। আসলেই ব্যতিক্রম।

Reneta

এবি ডি’ভিলিয়ার্স, বিরাট কোহলিদের যেভাবে সামলেছেন সেজন্য মুস্তাফিজের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের আরেক সাবেক খেলোয়াড় আকাশ চোপড়া।

এই ম্যাচে দুই দলের ১১ জন বোলার বল করেন। তারমধ্যে ৪ ওভারে সবচেয়ে কম রান দিয়েছেন মুস্তাফিজ। ওভারপ্রতি তিনি দেন ৬.৫০ করে রান। অথচ তিনি ছাড়া এদিন আর কারও ইকোনোমি রেট ৭.৫০ এর নিচে নেই। ব্যাটিং তাণ্ডবের মধ্যেও মুস্তাফিজ নিজের প্রথম তিন ওভারে দেন মাত্র ১৩ রান। কিন্তু ইনিংসের শেষ ওভারে দিয়ে ফেলেন ১৩ রান। যদিও ফিল্ডারের ‘বদান্যতা’য় আরও একটি উইকেট বঞ্চিত হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT