দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানের পর ভারতীয় ইনিংসে দ্বিতীয় আঘাত হেনেছেন নাসির হোসেন। ২৩ রান করা বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন নাসির।
ইনিংসের দ্বিতীয় বলেই হিসাবের খাতা খোলার আগে রোহিত শর্মাকে ফিরিয়ে দেন আগের ম্যাচে ৫ উইকেট নেয়া মুস্তাফিজ। আর দলীয় ৭৪ রানে ২৩ রান করে নাসিরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কোহলি।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টিম টাইগার্স।







