চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের এক বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

ঠিক এক বছর আগে আজকের এই দিনটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো মুস্তাফিজুর রহমানের। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হয়েছিলো কাটার মাস্টারের।

অচেনা মুস্তাফিজের সামনে সেদিন হাবুডুবু খেয়েছে পাকিস্তানের টি-টুয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা। চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। যার মধ্যে ১৬টি ছিলো ডট বল। তার করা ২৪ বলে একটি মাত্র বাউন্ডারি মারতে পেরেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা।

অভিষেক ম্যাচেই প্রথম শিকার করেছিলেন টি-টুয়েন্টির ড্যাশিং ব্যাটসম্যান শহিদ আফ্রিদিকে। পরে তুলে নিয়েছিলেন পাকিস্তানের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের উইকেট।

মুস্তাফিজের অভিষেকের ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিলো বাংলাদেশ। পাকিস্তানের করা ১৪১ রানের জবাবে ২২ বল হাতে রেখে ম্যাচ জেতে টাইগাররা। সেদিন দুটি অর্ধশত রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।

অভিষেক দিনের একদিন আগে নতুন নজির গড়েছেন মুস্তাফিজ। বুধবার আইপিএলে সেরা ইকোনোমি রেটে বল করেছেন তিনি। চার ওভারে একটি মেডেনসহ রান দিয়েছেন মাত্র ৯টি। সেই সঙ্গে উইকেটও নিয়েছেন দুটি। তার দল ম্যাচ জিতেছে ৫ উইকেটে।

আইপিএলে উইকেট সংগ্রাহকদের শীর্ষ তালিকায় মুস্তাফিজ রয়েছেন চার নম্বরে। পাঁচ ম্যাচে ১৬ দশমিক ৪২ গড়ে উইকেট নিয়েছেন ৭টি। ওভার প্রতি রান দেওয়ার গড় মাত্র ৫ দশমিক ৭৫। চলতি আইপিএলে এখনো পর্যন্ত এটাই সেরা ইকোনোমি রেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাটার মাস্টারমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT