কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ের পরও আইপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ব্যাঙ্গালুরু রয়্যাল চালেঞ্জার্স। সানরাইজার্স হায়দরাবাদকে তারা হারিয়েছে ৪৫ রানে।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২২৮ রানের বড় লক্ষ তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮২ রান করতে সক্ষম হয় সানরাইজার্স হায়দরাবাদ।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি ২৫ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৫৮ রান করেন। এছাড়া কেউই দলকে যোগ্য সাপোর্ট দিতে পারেনি। শেষদিকে আশীষ রেড্ডির ১৮ বলে দুটি চার ও তিনটি ছয়ে ৩২ রান শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে চার উইকেটে ২২৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন শেন ওয়াটসন। এছাড়া অধিনায়ক বিরাট কোহলি করেন ৭৫ রান। ৫১ বল মোকাবেলায় ৭ চার ও ৩ ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি।
মুস্তাফিজের বলে ক্যাচ হওয়ার আগে ৪২ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮২ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন ডি ভিলিয়ার্স।
আইপিএলে নিজের অভিষেক ম্যাচে সানরাইজার্স এর হয়ে মাত্র ২৬ রানে দুটি উইকেট নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।








