আন্তর্জাতিক

মুসলিমদের মঙ্গলগ্রহে পাঠাতে বললেন ট্রাম্প

মুসলিমদের মঙ্গলগ্রহে পাঠাতে বললেন ট্রাম্প

আবারও মুসলিম-বিরোধী কথা বলে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগের  মুসলিমদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার কথা বললেও এবার আরো এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, ‘পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে মুসলিম সম্প্রদায়কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত।’

এ ব্যাপারে ট্রাম্প একটি শর্তসাপেক্ষে প্রস্তাব দিয়েছেন বিজ্ঞানী ইলন মাস্ককে। ওই বিজ্ঞানীকে তিনি প্রস্তাব দিয়ে বলেছেন, যদি তিনি তার রকেটে করে মুসলিমদের মঙ্গলে পাঠিয়ে দিতে পারেন, তা হলে তাকে ট্রান্সপোর্টেশন সেক্রেটারির পদ দেবেন।

বিতর্কিত ট্রাম্পের মতে, এতে যেমন মুসলিমদের উপকার হবে, তেমনই বিশ্বে শান্তির আবহ ফিরে আসবে।

তিনি আরো জানান, আমেরিকাকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভাল এবং কার্যকরী উপায় হতে পারে না।

এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। মুসলিমদের কটাক্ষ করে তিনি বলেন, ‘বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।’

ট্রাম্পের একের পর এক মুসলিম বিরোধী মন্তব্যে সরগরম মার্কিন রাজনীতি।

বিষয়:যুক্তরাষ্ট্রে নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…