চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিককে সরিয়ে দেওয়া হবে আত্মঘাতী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানো; ভারতের মাটিতে পাঁচ দিন লড়াই জমিয়ে রাখা, গত দেড়-দু’বছরে মনে রাখার মতো এমন কিছু টেস্ট পারফরম্যান্স আছে বাংলাদেশ দলের। কেবল ঘরেই নয়, শ্রীলঙ্কার মাঠেও একটা মনে রাখার মত জয় ছিল নিজেদের শততম টেস্টে। তাতেই প্রত্যাশার পারদটা চড়েছিল। বহুগুণেই। তবে বিদেশে টেস্ট বলতে তো আর কেবল লঙ্কা-জয় বোঝায় না। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে পরীক্ষার ফলের অপেক্ষা ছিল। যার শুরুর ধাপে পুরোপুরি ফেল বাংলাদেশের ক্রিকেট লড়িয়েরা!বাস্তবতাটা জেনেও ৯ বছর পর সাউথ আফ্রিকায় সিরিজ খেলতে গিয়ে অন্যরকম কিছুর প্রত্যাশা করা হচ্ছিল। সেটা গত বছর দুয়েকের পারফরম্যান্সের জন্যই। যার পুরোটা বিসর্জন দেয়া সারা পচেফস্ট্রম ও ব্লুমফন্টেইনে। অথচ চিরায়ত সবুজ-বাউন্সি উইকেটের বাইরে ম্যাড়ম্যাড়ে পিচেই বাংলাদেশকে স্বাগত জানিয়েছে প্রোটিয়ারা। অনেকটা দেশের মাটির মতো ব্যাটিং উইকেট পেয়েও পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। সঙ্গে যোগ হয়েছে মুশফিকের অধিনায়কত্ব নিয়ে অব্যাহত সমালোচনার স্রোত। সেটির কিছুটা আবার উসকে দিয়েছেন অধিনায়ক নিজেই। কিন্তু, প্রোটিয়া হতাশার ডায়েরি লিখতে গেলে প্রথম দফাতেই সামনে চলে আসবে সাকিব আল হাসানের কথা। টেস্ট সিরিজে তার বিশ্রাম অনুমোদন পাওয়ার ধাক্কাতে মানসিকভাবে পিছিয়ে পড়ার শুরুটা হয়েছিল। সেটার প্রভাব পড়েছে গোটা সিরিজেই। দলের যে দু’তিনজনের উপর ভরসা রাখা যায় তাদের অন্যতম সাকিব। এই অলরাউন্ডারকে না পাওয়ার সঙ্গে সিরিজে তামিমের হঠাৎ চোট পুরোপুরি পেছনে ঠেলে দেয় মুশফিকদের। মুশফিক নিজে হয়ে পড়েন দিশেহারা। ব্যাটিং, কিপিং, অধিনায়কত্বের ত্রিমুখী চাপ যাকে আক্রান্ত করতে পারেনি কখনো, সেই মুশফিক গ্লাভস ছেড়ে না ব্যাটিংয়ে না অধিনায়কত্বে নির্ভারতার প্রতিদান দিতে পারলেন। টস জিতে আগে বোলিং নেয়ার টানা দুই ভুলের সঙ্গে মাঠে মুশফিকের নানামুখী ভুল পদক্ষেপের মাশুল গুণতে হয়েছে বাংলাদেশকে। অধিনায়কের দায় তাতে থাকছে নিশ্চিতভাবেই। সেটা মিটিয়ে দিতে পারত সম্মিলিত প্রচেষ্টার ফল ঘরে তোলার মধ্য দিয়ে। তেমন তো হয়নি, উল্টো ভাঙা নায়ের পাল ছিড়ে নাবিককে একা ফেলে সটকে পড়েছেন ব্যাটসম্যান-বোলার নামের সব জাহাজীরা। ফলাফল, ডুবতে সময় লাগেনি। যে ডোবার দায় মাথা পেতে নিতে হবে অধিনায়ক মুশফিককে। আবার দায় এড়াতে পারবেন না দলের অন্যরাও। অধিনায়ক কখনো কারও হয়ে বোলিং করে দিতে পারেন না, সুযোগ নেই বাকিদের ব্যাটিংটাও করে দেয়ার। হারের দায় তাই পুরো দলের। তবে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভুলতে বসা পুরনো বাংলাদেশকে মনে করিয়ে দেয়া সিরিজের পর কাউকে না কাউকে হয়তো বলির পাঠা বানানো হবে। চড়া মূল্য দিতে হতে পারে মুশফিককেও। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে অধিনায়ক অকপটেই বলে গেছেন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সীমানার কাছে ফিল্ডিংয়ের কথা। তাতে অধিনায়ক হিসেবে স্বাধীন ভূমিকা রাখতে না পারার অসহায়ত্বটা বেরিয়ে এসেছে। সেজন্য আবার বিরাগভাজনও হতে হয়েছে তাকে। আলোচনায় চলে এসেছে মুশফিকের অধিনায়কত্ব হারানোর কথা। এই মুশফিকের অধিনায়কত্বেই নিজেদের ১০ টেস্ট জয়ের ৭টি এসেছে বাংলাদেশের। দলনেতা হিসেবে তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। আবার সেটা এমন বলে না যে সাউথ আফ্রিকার দুই টেস্ট দিয়ে সরিয়ে দেওয়ার প্লট গড়ে ফেলেছেন মুশফিক। একজন অধিনায়ক ততোটাই ভালো, তার দল যতটা ভালো। সেই দল যখন খারাপ করছে, তখন তার দায় কোনোভাবে কেবল অধিনায়কের একার হতে পারে না। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আছে ঠিকই, কিন্তু ভুলে গেলে চলবে না ওই মুশফিকই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়ক, সেরা টেস্ট ব্যাটসম্যানও। মাত্র একটা সিরিজের জন্য তাকে সরিয়ে দেওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ ৪০

পরবর্তী

নির্বাচনী সংলাপ: হলফনামাকে ‘বাড়তি কাগজ’ মনে করছেন ইনু

পরবর্তী
ইনু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন নির্বাচনী সংলাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সংলাপ: হলফনামাকে ‘বাড়তি কাগজ’ মনে করছেন ইনু

বাল্যবিবাহের জন্য পা ঢেকে রাখা তরুণী ও শিশুদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যা পেয়ার অব স্যান্ডেল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT