ভারতের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতকের দেখা পেয়েছেন মুরালি বিজয়। ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে ২০২ বলে শতক পূর্ণ করা মুরালির এই ইনিংসটি ১০টি চার ও একটি ছক্কায় সাজানো।
উদ্বোধনী জুটিতে মুরালির ১০৯ রান।
বাংলাদেশ সফরে এসে মুরালি ব্যক্তিগত মাত্র ৩১ তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ষষ্ঠ শতকের দেখা পান। এছাড়াও ভারতের অন্যতম এই ব্যাটিং স্তম্ভের ১০টি টেস্ট অর্ধশতক রয়েছে।






