বিনোদন

মুরালিধরনকে নিয়ে সিনেমায় বল্লালদেবের বাজি!

মুরালিধরনকে নিয়ে সিনেমায় বল্লালদেবের বাজি!

আগেই ঘোষণা এসেছিল শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরালিধরনের জীবনী নিয়ে ছবি নির্মিত হবে ভারতে। যার প্রযোজনায় থাকবেন দক্ষিণী ভারতীয় সিনেমা প্রযোজক। কিন্তু কে সেই প্রযোজক তখনো নাম জানা যায়নি।

অবশেষে জানা গেল মুরালিধরনের জীবনী নিয়ে যিনি রূপালি পর্দায় বাজি ধরতে চলেছেন! তিনি হচ্ছেন, ‘বাহুবলী’র বল্লালদেব খ্যাত অভিনেতা রানা দগ্গুবাতি। মুরালিকে নিয়ে নির্মিতব্য ছবিটি তিনিই প্রযোজনা করবেন।

মুরালির জীবনীধর্মী এই ছবিতে মুরালিধরনের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তামিল তারকা বিজয় সেতুপতি। এবং ছবিটির নাম হবে ‘৮০০’।

৩০ জুলাই রানা দগ্গুবাটি নিজেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানান যে, আমি এবং সুরেশ প্রোডাকশন খুবই গর্বিত যে ‘ডর ফিল্মস’ আমাদের এমন একটি  বায়োপিক এবং লিজেন্ডারি অভিনেতার সাথে কাজ করার সুযোগ করে দিচ্ছে।

মূলত শ্রীলঙ্কান খেলোয়ার মুরালিধরনের ক্রিকেট ও ক্রিকেটের বাইরের উত্থান-পতন জীবন নিয়েই নির্মিত হতে যাচ্ছে এই বায়োপিক। মুরালিধরনের জীবন ছিল রেকর্ডময়। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই ৮০০ উইকেট প্রাপ্তির বিষয়টিকে প্রাধান্য দিয়েই নির্মিত হবে ছবিটি।

এর আগেও রানা দগ্গুবাটি তার সুরেশ প্রোডাকশনের অধীনে ‘অহ বেবি’ ছবিটি প্রযোজনা করেছিলেন। আর এবার আসছে তার পরবর্তী কাজ ‘৮০০’। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হবে এই বায়োপিকটির শুটিং।

বিষয়:মুত্তিয়া মুরালিধরনমুরালিধরন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…