চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ে সেরা ছবি ‘সত্তা’, সেরা পরিচালক কল্লোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

গেল বছরের শুরুতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও পাওলি দাম অভিনীত আলোচিত ছবি ‘সত্তা’। সোহানী হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেন হাসিবুর রেজা কল্লোল। দর্শকের প্রশংসা সহ ছবিটি দেশ-বিদেশ থেকে বিভিন্ন সময় সম্মাননাও বয়ে এনেছে ছবিটি। এবার সত্তার জন্য ভারতের মুম্বাইয়ে পুরস্কৃত হলেন নির্মাতা।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’-এ সত্তা’র একটি গানের জন্য ‘সেরা গীতিকার’-এর পুরস্কার অর্জন করেন সোহানী হোসেন। এমন আনন্দ সংবাদের ঘোর কাটতে না কাটতেই এবার মুম্বাইয়ে ‘সত্তা’ অর্জন করলো আরো দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার।

সোমবার রাতে ভারতের মুম্বাইয়ের মেয়র অডিটোরিয়াম হলে ‘আজতক ফিল্ম অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। জমকালো আয়োজনে যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ফিল্মের নির্মাতাসহ তারকা অভিনেতা অভিনেত্রীরাও ছিলেন। আর এখানেই বাংলাদেশ থেকে সেরা চলিচ্চত্রের পুরস্কার দেয়া হয় ‘সত্তা’ চলচ্চিত্রকে। পুরস্কার গ্রহণ করেন ‘সত্তা’ চলচ্চিত্রের প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন।

শুধু সেরা চলচ্চিত্রই নয়, সেরা পরিচালকের স্বীকৃতিও দেয়া হয় সত্তা’র পরিচালক হাসিবুর রেজা কল্লোলকে। পুরস্কার তুলে দেন ‘সনম বাওয়াফা’ খ্যাত পরিচালক- প্রযোজক শাওয়ান কুমার।

পুরস্কার প্রাপ্তির পর মুম্বাই থেকে সোমবার রাতে নির্মাতা কল্লোল জানান, গেল শুক্রবার রাতে সত্তার জনপ্রিয় গান ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’-এর জন্য আমরা সেরা গীতিকারের পুরস্কারটি গ্রহণ করেছি দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’-তে। তার পর পরই এবার পেলাম আরেকটু বড় স্বীকৃতি। এটা আমাদের পুরো টিমের জন্যই অত্যন্ত আনন্দের।

মুম্বাইয়ে ‘আজতক ফিল্ম অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০১৮’-এর আসরে সত্তা ছাড়াও গানবাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে ‘উইন্ড অব চেইঞ্জ’ অনুষ্ঠানটির জন্য সম্মাননায় জানান আয়োজকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কল্লোললিড বিনোদনসত্তাসোহানী হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT