ভারতের মুম্বাই নগরীতে দুইশ বছর ধরে চলা ঐতিহাসিক ঘোড়ার গাড়ি ‘ভিক্টোরিয়া’-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ শাসনামলে মহারানী ভিক্টোরিয়ার সময় থেকে মুম্বাই’র রাস্তায় চলে আসা জনপ্রিয় ঘোড়ার গাড়িকে বেআইনি ঘোষণা করে আগামীেএক বছরের মধ্যে সরিয়ে নিতে বলেছে মুম্বাই আদালত।
কিন্তু এই পেশার ওপর নির্ভশীল মুম্বাই’র প্রায় সাতশ পরিবার। ঘোড়ার গাড়ি নিষিদ্ধ হয়ে গেলে কিভাবে তাদের জীবন চলবে সেই চিন্তায় তারা এখন অস্থির।
এতো বছর ধরে এই কাজে ঝানু বলে অন্য কোনো কাজ শিখেননি ঘোড়ার গাড়ি চালকরা।
কয়েক যুগ ধরে এই কাজ করে আসা উসমান (৬০) বলেন, এই বয়সে নতুন কোনো কাজ শিখতে যাওয়া তার হাত কেটে ফেলার মতোই।
অন্য চালকরাও বলছেন, ভিক্টোরিয়া মুম্বাই’র শত বছরের সংস্কৃতি তুলে ধরার একটি অন্যতম পরিচয়। আদালতের এ ধরণের সিদ্ধান্ত নিয়ে তারা তাই সন্দিহান।
পশু অধিকার রক্ষাকারী সংস্থাগুলো আদালতে এই মর্মে আবেদন করেছিলো যে, ঘোড়াগুলো পুষ্টিহীনতায় ভুগছে, পর্যাপ্ত বিশ্রাম ও যত্নও পায় না। তাদের দাবি, ঘোড়া দিয়ে গাড়ি টানানো এক ধরণের অমানবিক ও নিষ্ঠুর আচারণ।
এর সঙ্গে এতমত পোষণ করে আদালত।
আদালতের নির্দেশে বলা হয়েছে, কোনো উৎসবে শুধু আনন্দ করার জন্য মানুষ ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারবে। মু্ম্বাই শহর থেকে ঘোড়ার আস্তাবলগুলো যতো দ্রুত সম্ভব বন্ধ করে দিতে এবং চালকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে বলেছে আদালত। ঘোড়াগুলোকেও পুনর্বাসন করতে বলা হয়েছে।







