আদালত

মুফতি হান্নানসহ তিন জনের মৃত্যুদণ্ড বহাল

মুফতি হান্নানসহ তিন জনের মৃত্যুদণ্ড বহাল

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টা মামলায় মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রধান ফটকের কাছে গ্রেনেড হামলা চালানো হয়।

ওই হামলায় তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…