মুন্সিগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের হাসপাতালের প্রবেশদ্বারে মানুষ ও যানবাহনের ভিড়, দেয়াল ধসে শিশুর মৃত্যু সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জ সদরে বালুবোঝাই ট্রলির ধাক্কায় দেয়াল ধসে মো.আসিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে আদারিয়াতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। আসিফ আদারিয়া তলা গ্রামের সবজি বিক্রেতা মো. আজিজের ছেলে।
স্বজনরা জানান, নিজ বাড়ির সামনে একটি খোলা জায়গায় খেলাধুলা করছিল আসিফসহ আরো কয়েকজন। এসময় বালু বোঝাই ট্রলি একটি দেয়ালকে ধাক্কা দিলে ধসে গিয়ে আসিফের গায়ে পড়ে।
তাৎক্ষণিক মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রলিকে আটক করার চেষ্টা চলছে ও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





