চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মুদ্রানীতি ঘোষণা বুধবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
অর্থনীতি
A A
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

২০১৯-২০২০ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বুধবার সকাল সাড়ে ১১টায়। এদিন বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণা করবেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

মুদ্রানীতি দেশের দারিদ্র্য বিমোচন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখে। এছাড়াও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা প্রক্ষেপনের মাধ্যমে পরবর্তী ৬ মাসে দেশের সার্বিক গতি প্রকৃতি নির্ধারণ করা হয়।

২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে সরকারি খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতির ১৬ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার তুলনায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অনেক কম হয়েছে। সর্বশেষ জুন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৯ শতাংশ। এ খাতের ঋণ জোগানের প্রক্ষেপণ করা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ।

Reneta

অন্যদিকে জুলাই থেকে মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১৭ শতাংশ। জুন পর্যন্ত সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১০ দশমিক ৯০ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকমুদ্রানীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT